আজকের দিনেতিলোত্তমা

Pandal Hopping : পুজোয় সারারাত প্যান্ডেল হপিং! রাতভর চলবে সরকারি বাস ও মেট্রো

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোয় রাতভর ঠাকুর দেখার প্ল্যান করছেন? (Pandal Hopping)চিন্তা নেই। দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুজোর পাঁচ দিন রাতভর সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে শহরতলি – একাধিক রুটে মিলবে (Pandal Hopping)হোলনাইট বাস পরিষেবা।

 

পরিবহণ দপ্তর সূত্রে খবর, পুজোর আগেই শহরের রাস্তায়(Pandal Hopping) নামছে নতুন ৯০টি সরকারি বাস। তাই সারাদিন পরিষেবার পর রাতেও বাস চালাতে কোনও সমস্যা হবে না। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, যারা গণপরিবহণের ভরসায় হোলনাইট ঠাকুর দেখেন, (Pandal Hopping)তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা। যাতে প্যান্ডেল হপিং বা বাড়ি ফিরতে কোনও সমস্যায় না(Pandal Hopping) পড়তে হয়।

 

কোন রুটে চলবে? মন্ত্রী জানান, উত্তর ও দক্ষিণ কলকাতার (Pandal Hopping)নামকরা পুজোগুলি রয়েছে, এমন রুটেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুজোর আগেই রুটের তালিকা প্রকাশ করা হবে। শুধু বাস নয়, মেট্রোরেল সূত্রে খবর, প্রতিবারের মতো এবারও পুজোর পাঁচ দিন ভোর (Pandal Hopping)পর্যন্ত চলবে মেট্রো। পাশাপাশি সরকারি উদ্যোগে বাস, ট্রাম, লঞ্চে করে পুজো পরিক্রমারও ব্যবস্থা থাকছে, সঙ্গে থাকবে (Pandal Hopping)খাবার-দাবারের আয়োজন।

 

পরিবহণ দপ্তরের তালিকা বা নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে সিট (Pandal Hopping)বুক করে সারাদিনের জন্য বেরিয়ে পড়া যাবে পুজো হপিংয়ে। এবার পুজোয়(Pandal Hopping) যাতায়াত নিয়ে আর কোনও টেনশন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *