আজকের দিনেখেলাবিশ্বভারত

Khalid Jamil : আন্সেলোত্তির মন্তব্যে পাত্তা নয় খালিদের, পানামা ম্যাচেই ফোকাস ভারতের

কিউ ইন্ডিয়া বাংলা, বেঙ্গালুরু :- আজ ঘরের মাঠে শক্তিশালী পানামার বিরুদ্ধে ফিফা (Khalid Jamil )ফ্রেন্ডলিতে নামছে ভারত। ম্যাচের ২৪ ঘণ্টা আগে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তির ভারতের ফুটবল সংস্কৃতি নিয়ে মন্তব্যে জল্পনা তুঙ্গে। তবে সেই বিতর্কে না ঢুকে শুধু ম্যাচেই ফোকাস করতে চান ভারতীয়(Khalid Jamil ) কোচ খালিদ জামিল।

 

কান্তিরাভা স্টেডিয়ামে শুক্রবার ফিফা ফ্রেন্ডলিতে পানামার মুখোমুখি (Khalid Jamil )হবে ভারত। পানামা স্কোয়াডে রয়েছেন ১৪ জন বিশ্বকাপ খেলে আসা ফুটবলার। র‍্যাঙ্কিংয়েও ভারতের থেকে ৯৪ ধাপ এগিয়ে তারা। পানামা ৪৪ নম্বরে, ভারত ১৩৮-এ।ম্যাচের আগে ভারতীয় ফুটবল নিয়ে মন্তব্য করেন ব্রাজিল কোচ আন্সেলোত্তি(Khalid Jamil)। তিনি বলেন, ভারতের শক্তিশালী ফুটবল সংস্কৃতির অভাব রয়েছে(Khalid Jamil) এবং তৃণমূল স্তরে আরও ভালো পরিবেশ গড়ে তোলা উচিত।

 

এই প্রসঙ্গে খালিদ বলেন, “এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে ভাবছি না, প্রত্যেকেরই মত প্রকাশের(Khalid Jamil) স্বাধীনতা রয়েছে। আমি শুধুমাত্র পানামা ম্যাচ নিয়ে ভাবতে চাই।” তিন বছর আগে এই মাঠেই কুয়েতকে হারিয়ে সাফ জিতেছিল ভারত।(Khalid Jamil) তখন কোচ ছিলেন ইগর স্টিমাচ, দলে ছিলেন সুনীল ছেত্রী। এখন পরিস্থিতি বদলেছে। সুনীলের অবসরের পর স্ট্রাইকিং পজিশনে গোলের অভাব ভুগছে দল। টানা চার ম্যাচ জয়হীন ভারত। শেষ জয় এসেছিল ৩১ মার্চ হংকংয়ের (Khalid Jamil)বিরুদ্ধে।

 

পানামা ম্যাচের পরই ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বকাপ খেলা (Khalid Jamil)দলের বিরুদ্ধে নামবে ভারত। তার আগে পানামার বিরুদ্ধে ভদ্রস্থ ফল চাইছেন খালিদ। তাঁর কথায়, “বিশ্বকাপ খেলে আসা এই ধরনের উন্নত একটি দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের কাছে (Khalid Jamil)আনন্দের বিষয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *