Mushtaq Khan : বলিউডে ফের নক্ষত্রপতন, ৫৬ বছর বয়সে চলে গেলেন ‘ওয়েলকাম’ খ্যাত মুশতাক খান
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের বলিউডে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি (Mushtaq Khan) দিলেন জনপ্রিয় চরিত্র অভিনেতা মুশতাক খান। মাত্র ৫৬ বছর বয়সেই থামল তাঁর পথচলা। বৃহস্পতিবার সন্ধ্যায়(Mushtaq Khan) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। প্রথমে শোনা গিয়েছিল ফুসফুসে ক্যানসার, (Mushtaq Khan)পরে তাঁর ব্যবসায়িক সহযোগী শিবম জানান লিভার ক্যানসারের সঙ্গে লড়াইয়েই হেরে গেলেন তিনি। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের (Mushtaq Khan)একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ ছবি দিয়ে (Mushtaq Khan)বড়পর্দায় যাত্রা শুরু। তারপর চার দশকেরও বেশি কেরিয়ারে ‘আশিকি’, ‘দিল হ্যায় কী মানতা নেহি’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড’, ‘স্ত্রী’, ‘গদর ২’ সহ শতাধিক(Mushtaq Khan) ছবিতে দাগ কেটেছেন।
দর্শকের কাছে তিনি বিশেষ পরিচিত কমেডি(Mushtaq Khan) চরিত্রের জন্য। ‘ওয়েলকাম’ ছবিতে নানা পাটেকরের দলের সদস্য হিসেবে তাঁর অভিনয় আজও মিম হিসেবে ভাইরাল। পার্শ্বচরিত্রে থেকেও নিজের ছাপ রেখে যাওয়া এক অভিনেতার বিদায়। তাঁর চলে যাওয়ায়(Mushtaq Khan) শোকস্তব্ধ বলিউড।
