Hasina : দেশে ফিরছি ডিসেম্বরেই, কারাবাসের মূল্য দিতেও রাজি, হুঙ্কার হাসিনার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা (Hasina)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে এমনই ঘোষণা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বললেন,(Hasina) জনতার কল্যাণের স্বার্থে কারাবাসের মূল্য দিতেও তিনি প্রস্তুত।
হাসিনা বলেন, “প্রশ্ন এটা নয় যে আমি ফিরব কি না,(Hasina) বরং কীভাবে ফিরব যাতে আমাদের জাতি ও নাগরিকদের স্বার্থ রক্ষা হবে।” তাঁর দাবি, আইন(Hasina) মেনে ও শান্তিপূর্ণভাবেই দেশে ফিরতে চান তিনি। কোনও আইনই তাঁকে দেশে ফিরতে (Hasina)বাধা দিতে পারে না।
মৃত্যুদণ্ড প্রসঙ্গে মুজিবকন্যার বক্তব্য,(Hasina) ওই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অন্যায্য। তাঁর অনুপস্থিতিতে ২০২৫ সালে যে ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে, তা ছিল প্রহসনমূলক। বর্তমান সরকারকে অসাংবিধানিক ও প্রতিহিংসাপরায়ণ বলেও তোপ দাগেন তিনি। তবে কীভাবে ফিরবেন,(Hasina) ভারত বা বাংলাদেশ সরকারের সঙ্গে কোনও যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত(Hasina) কিছু জানাননি হাসিনা।
হাসিনার এই ঘোষণায় ফের চাঙ্গা আওয়ামি লিগ। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে(Hasina) মিছিল শুরু করেছেন দলের সমর্থকরা। হাসিনা স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংগ্রাম চালাতে কারাবাস(Hasina) করতে হলেও তিনি পিছপা হবেন না।
