SIR Notices : এসআইআর নোটিসে চাঞ্চল্য! আডবানী, জয়শংকর থেকে কেজরিওয়াল – কেন নোটিস পেলেন হেভিওয়েটরা?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিদেশমন্ত্রী এস জয়শংকর থেকে শুরু করে নির্বাচন কমিশনার (SIR Notices)এস এস সান্ধু, কংগ্রেস নেতা কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, বিদেশ সচিব বিক্রম মিসরি – এসআইআর নোটিস পেয়েছেন একাধিক হেভিওয়েট (SIR Notices)। তালিকায় নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়েরও। হইচই শুরু হতেই মুখ খুলল নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ভিন্ন ভিন্ন কারণে এই নোটিস পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার এস এস সান্ধুর ক্ষেত্রে নির্বাচনী নথিতে (SIR Notices) নামের বানানে গরমিল রয়েছে। অন্যদিকে কপিল সিব্বল এবং বিদেশ সচিব বিক্রম মিসরির পূর্ববর্তী এসআইআর-এর নথিপত্রের সঙ্গে নাম ম্যাপ হয়নি, সেই কারণে তাঁদের নোটিস দেওয়া হয়েছে (SIR Notices)।
রবিবার সন্ধ্যায় কমিশনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “রেখা গুপ্তা এবং এস জয়শংকরের ক্ষেত্রে বিষয়টি সমাধান করা হয়েছে। (SIR Notices) আশা করা যায়, সোমবারের মধ্যে এই ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এসে যাবে এবং সমস্ত তথ্য নিশ্চিত করা হবে।”
শুধু তাই নয়, কমিশন স্পষ্ট করে জানিয়েছে, নোটিস জারি করার অর্থ কোনও ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নয় (SIR Notices)। এর অর্থ হল নথিপত্রে গরমিল রয়েছে, যা যাচাই করা প্রয়োজন।
এই তালিকায় আরও রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, দিল্লির মন্ত্রী প্রবেশ সিং,( SIR Notices) জগদীপ ধনকড়ের স্ত্রী সুদেশ ধনকড়। কমিশনের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের নাম বাদ পড়ার জন্য দায়ী তিনিই, কারণ তাঁর পরিবারের কেউ আগের এসআইআর-এর (SIR Notices) সঙ্গে নাম ম্যাপ করেননি।
হেভিওয়েটদের একসঙ্গে নোটিস পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হলেও কমিশনের সাফ বক্তব্য, এটি একটি রুটিন যাচাই প্রক্রিয়া (SIR Notices)। নথির গরমিল মিটলেই সমস্যার সমাধান হয়ে যাবে, ভোটার তালিকা থেকে বাদ পড়ার কোনও প্রশ্নই নেই।
