New Zealand : নিউজিল্যান্ড সিরিজের আগে সুখবর, জাতীয় দলে ফেরার পথে বাংলার পেসার আকাশ দীপ
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- চোট কাটিয়ে সুস্থতার পথে বাংলার পেসার আকাশ দীপ (New Zealand)। ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে থাকা এই ডানহাতি পেসার সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজের আগেই পুরো ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে পারেন (New Zealand)।
২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া (New Zealand)। আকাশ দীপের পাখির চোখ সেই টেস্ট সিরিজ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন তিনি। সেখানে লাল বল হাতে নিয়মিত অনুশীলন করছেন, দিনে ১৫ ওভার করে বল করছেন। তাঁর ফিটনেসে সন্তুষ্ট চিকিৎসকরা। শীঘ্রই মিলতে পারে মাঠে ফেরার ছাড়পত্র (New Zealand)।
২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আকাশ দীপের (New Zealand)। ইংল্যান্ড সফরে ১৩ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে এজবাস্টন টেস্টেই ১০ উইকেট। এখনও পর্যন্ত দেশের হয়ে ১০টি টেস্টে তাঁর শিকার ২৮ উইকেট (New Zealand)।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইরানি কাপ। অবশিষ্ট ভারতের দলে রাখা হয়েছে আকাশ দীপকে (New Zealand)। চিকিৎসকদের ছাড়পত্র পেলেই সেখানে খেলবেন তিনি। ভালো পারফর্ম করতে পারলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে ফেরার দরজা খুলে যাবে (New Zealand)।
দীর্ঘ চোট-পর্ব কাটিয়ে ফের ছন্দে ফিরছেন বাংলার পেসার। ইরানি কাপই হতে চলেছে তাঁর ফিটনেস পরীক্ষার আসল মঞ্চ, যার উপর নির্ভর করছে জাতীয় দলে প্রত্যাবর্তন (New Zealand
)।
