আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

NANDIGRAM CANDIDATE : নন্দীগ্রামের ভোটে মহানাটক! শুভেন্দু সাক্ষাতে নবান্নে মমতার প্রার্থী সঞ্চিতা

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- উপনির্বাচনের আগে নন্দীগ্রামে বড় চমক। মমতা শিবিরের প্রার্থী  (NANDIGRAM CANDIDATE) সঞ্চিতা দে প্রধানের সঙ্গে নবান্নে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী । ভোটের মুখে এই সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা।

নির্বাচন কমিশনের নির্দেশে তৃণমূলের দুই শিবিরই আপাতত ঘাসফুল প্রতীক হারিয়েছে (NANDIGRAM CANDIDATE) । মমতা শিবির পেয়েছে ‘ফুটবলার’ ও ঋতব্রত শিবির পেয়েছে ‘খাম’ প্রতীক। রেজিনগর ও নন্দীগ্রামে নতুন নাম-প্রতীকে লড়াই এখন চ্যালেঞ্জের মুখে।

এরই মাঝে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নন্দীগ্রামে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান (NANDIGRAM CANDIDATE)। সূত্রের খবর, তিনি জানিয়েছেন আশীর্বাদ নিতে গিয়েছিলেন।

তবে এই সাক্ষাৎ ঘিরে সরব রাজনৈতিক মহল। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এখন প্রশ্ন উঠছে, যদি সঞ্চিতা প্রধান প্রার্থীপদ প্রত্যাহার করে নেন, তাহলে বড় ধাক্কা খেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির।

ওয়াকিবহাল মহলের মনে পড়ছে, কিছুদিন আগে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “দেখুন শেষ অবধি কী হয়।” তবে কি সেই ইঙ্গিতই সত্যি হতে চলেছে?

ভোটের আগে প্রার্থীর এই সাক্ষাৎ নিছক সৌজন্য নাকি বড় রাজনৈতিক বদলের ইঙ্গিত, তা নিয়ে জল্পনা চলছে। শেষ দিনে কী হয়, সেদিকেই তাকিয়ে নন্দীগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *