আজকের দিনেখেলা

EAST BENGAL : জর্ডনের মাটিতে ইতিহাস ইস্টবেঙ্গলের! ২ গোলে এগিয়েও ড্র, তবুও ১ পয়েন্ট নিয়ে খুশি রামিরেজ

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল (EAST BENGAL)। আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আল-হুসেইনের সঙ্গে ২-২ ড্র করে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে বিদেশের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল লাল-হলুদ।

ম্যাচের শুরুটা স্বপ্নের মতো করে ইস্টবেঙ্গল (EAST BENGAL)। ৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ। প্রথমার্ধের শেষে তাঁর কর্নার থেকেই হেডে গোল করেন আনোয়ার আলি। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল হাবাসের দল (EAST BENGAL)।

কিন্তু দ্বিতীয়ার্ধে দুটি ভুলে ২ গোল হজম করতে হয়। বক্সের বাইরে থেকে গোল শোধ করেন আলমার্দি, পরে বদলি হিসেবে নেমে সমতা ফেরান আসাফ। দ্বিতীয় গোলের সময় জায়গায় ছিলেন না ডিফেন্ডার সন্দীপ মান্ডি।

ম্যাচের পর রামিরেজ বলেন, “জর্ডনের মাটিতে ১ পয়েন্ট পাওয়াও সহজ নয়। এই রেজাল্টকে সম্মান করতে হবে।” এএফসির মতো বড় মঞ্চে গোল করে খুশি তিনি।

এই ড্র আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন রামিরেজ। তাঁর চোখ এখন ১৩ অক্টোবর ঘরের মাঠে ইরাকের আল-শর্তার বিরুদ্ধে ম্যাচে। সমর্থকদের সামনে জিতে ফিরতে মরিয়া লাল-হলুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *