আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

TMC SYMBOL FLIGHT : জোড়াফুল ফ্রিজ হতেই তৎপর দুই শিবির! রাতেই ৩ নাম-প্রতীক জমা মমতার, সকালে পাল্টা ঋতব্রতদের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নির্বাচন কমিশন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক ফ্রিজ করতেই তৎপরতা তুঙ্গে (TMC SYMBOL FLIGHT)। আপত্তি জানিয়েও রাতারাতি কমিশনে বিকল্প নাম ও প্রতীকের তালিকা জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুক্রবার সকালেই নিজেদের দুটি নাম জমা দিয়েছে ঋতব্রত শিবির ।

কালীঘাট সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই মমতা নিজে ইমেল মারফৎ কমিশনকে চিঠি লিখে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান (TMC SYMBOL FLIGHT)। একই সঙ্গে দলের জন্য ৩টি বিকল্প নাম ও ৩টি প্রতীকের তালিকা পাঠান। সূত্রের দাবি, নতুন নামে ‘ম’ অক্ষরটি রাখার চেষ্টা করা হচ্ছে। দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তাঁরা এই সিদ্ধান্ত মানেন না এবং প্রয়োজনে আদালতে যাবেন (TMC SYMBOL FLIGHT)।

অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির দুটি নামের প্রস্তাব দিয়েছে – ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ অথবা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’। প্রতীক হিসেবে তাঁরা চেয়েছেন খাম, ব্ল্যাকবোর্ড ও টর্চ। প্রসঙ্গত, খাম প্রতীকটি আইএসএফ এবং টর্চ প্রতীকটি সাধারণত এসইউসিআই ব্যবহার করে।

কমিশনের ১৮৪টি মুক্ত প্রতীকের তালিকায় এসি, আলমারি, আপেল, দূরবীন, কম্পিউটার, সিসিটিভি, কেক, ক্যাপসিকাম, কোট, কানের দুলের মতো নানা বিচিত্র প্রতীক রয়েছে।

১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার সময় মমতা নিজে হাতে জোড়াফুল প্রতীকটি এঁকেছিলেন। ২৮ বছর পর সেই প্রতীকই আপাতত হাতছাড়া হল। ফলে দীর্ঘ ২৮ বছরে প্রথমবার রাজ্যের দুই কেন্দ্রে জোড়াফুল ছাড়াই ভোট হতে চলেছে। যদিও কমিশন জানিয়েছে, দুই শিবিরই নতুন নামে ‘তৃণমূল’ শব্দটি ব্যবহার করতে পারবে। এখন দুই শিবিরের প্রস্তাব খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *