আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Trinamool’s Name And Symbol : উপনির্বাচনের আগেই ঝরে গেল ঘাসফুল! নন্দীগ্রাম-রেজিনগরে ফ্রিজ তৃণমূলের নাম ও প্রতীক !

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগেই বড় ধাক্কা। তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন। ফলে ওই দুই কেন্দ্রে ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীকে লড়তে পারবে না মমতা ও ঋতব্রত কোনও শিবিরই।

দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দিল, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না।(Trinamool’s Name And Symbol)

কমিশন সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টার মধ্যে দুই শিবিরকেই কমিশনের তালিকাভুক্ত ১৮৪টি প্রতীকের মধ্যে থেকে ৩টি করে পছন্দের নাম ও প্রতীক জানাতে হবে। সেই তালিকা থেকেই দুই শিবিরের জন্য আলাদা নাম ও প্রতীক চূড়ান্ত করবে কমিশন। ফলে এবার ভিন্ন নাম ও প্রতীকেই ভোটের ময়দানে নামতে হবে দুই পক্ষকে।(Trinamool’s Name And Symbol)

এর আগে বেলা ৩টেয় ঋতব্রত শিবির এবং বিকেল ৪টেয় মমতা শিবিরের প্রতিনিধিদের তলব করে কমিশন। দুই পক্ষের যুক্তি ও নথি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই নির্দেশকে ‘বেআইনি’ বলে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই অর্ডার আমরা মানছি না। রায়ের মধ্যে আইনগত অনেক ফাঁক রয়েছে। আমরা যেমন নাম-প্রতীক পেলাম না, বিদ্রোহী শিবিরও পেল না। তবে নতুন নাম বা প্রতীক মানুষকে চেনাতে সমস্যা হবে।”(Trinamool’s Name And Symbol)

অন্যদিকে কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঋতব্রত শিবির। বিধায়ক আখরুজ্জামান বলেন, “হাতে সময় কম থাকায় তড়িঘড়ি নির্দেশ দিতে হয়েছে কমিশনকে। তবে মামলার শেষ পর্যন্ত জোড়াফুল প্রতীক আমাদের কাছেই থাকবে বলে বিশ্বাসী।”

ঘাসফুল প্রতীক ফ্রিজ হওয়ায় নতুন প্রতীকে প্রচারের বড় চ্যালেঞ্জের মুখে দুই শিবিরই। এখন দেখার, নতুন নাম ও প্রতীক নিয়ে ভোটারদের কাছে কতটা পৌঁছতে পারে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *