আজকের দিনেবাংলার আয়না

MID DAY MEAL : পুজোর আগেই সুখবর! মিড ডে মিলে বড় বদল, ১ লক্ষ পড়ুয়া পাবে ইসকনের পুষ্টিকর খাবার

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর মাসেই পড়ুয়াদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। এতদিন ৪৫ হাজার পড়ুয়া পাচ্ছিল উন্নতমানের মিড ডে মিল (MID DAY MEAL), অক্টোবর থেকে সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হচ্ছে ১ লক্ষ।

সরকার ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য সুষম, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত মিড ডে মিল (MID DAY MEAL) পরিষেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ইসকনের সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চলছে।

গত ১ অগস্ট প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার পড়ুয়াকে দিয়ে শুরু হয়েছিল প্রকল্প (MID DAY MEAL) । পরে আরও ১৫ হাজার যুক্ত হয়। বর্তমানে ৪৫ হাজার পড়ুয়া কেন্দ্রীভূত আধুনিক রান্নাঘরে তৈরি খাবার পাচ্ছে।

আগামী ১ অক্টোবর থেকে ১ লক্ষ ছাত্রছাত্রীকে এই প্রকল্পের আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য, ধাপে ধাপে রাজ্যের সব সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের কাছে এই সুষম আহার পৌঁছে দেওয়া।

প্রত্যেক পড়ুয়ার জন্য পরিচ্ছন্ন পরিবেশে উন্নত মানের পুষ্টিকর আহার সুনিশ্চিত করতে রাজ্য অঙ্গীকারবদ্ধ বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *