Uncategorized

RITABRATA BANARJEE: প্রতীক নিয়ে ধোঁয়াশা, শিয়রে উপনির্বাচন! ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়ককে নোটিস স্পিকারের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- জোড়াফুল প্রতীক কার হাতে যাবে, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত (RITABRATA BANARJEE)। ১৭ সেপ্টেম্বর তৃণমূলের প্রতীক নিয়ে সিদ্ধান্ত নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই আবহেই বড় পদক্ষেপ করলেন বিধানসভার স্পিকার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়ককে কারণ দর্শানোর নোটিস পাঠালেন তিনি।

বিধানসভা গঠনের পরই তৃণমূলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করেন একদা মমতা ঘনিষ্ঠ ঋতব্রত-সহ একাধিক বিধায়ক (RITABRATA BANARJEE)। বিরোধী দলনেতা হন ঋতব্রতই। দল ভাগ হয়ে যায় দুই শিবিরে – ঋত শিবির ও কালীঘাট শিবির। এরপর জুলাই মাসে কালীঘাট শিবিরের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইনে ওই ১০ বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানান (RITABRATA BANARJEE)।

সেই আবেদনের ভিত্তিতেই এবার বিধানসভার তরফে নোটিস গেল বিদ্রোহীদের কাছে। নোটিসে জানতে চাওয়া হয়েছে কেন তাঁদের সদস্য পদ খারিজ হবে না। আগামিকাল, ১৭ সেপ্টেম্বরই সেই উত্তর দেওয়ার শেষ দিন। ঋতব্রত ছাড়া তালিকায় রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান, রথীন ঘোষ, সন্দীপন সাহা, আখরুজ্জামান আনসারি এবং শিউলি সাহা। অন্যদিকে, সোমবার এই ১০ বিধায়ক ও স্পিকারকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছেন শোভনদেব, যদিও তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে খবর।

সব মিলিয়ে তৃণমূলের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। উপনির্বাচনের মুখে স্পিকারের এই নোটিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের অনুমান, মহারাষ্ট্রের মতো একই মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনা এড়াতেই এই তৎপরতা। এখন ১৭ তারিখে কমিশন প্রতীক নিয়ে কী সিদ্ধান্ত নেয় এবং বিদ্রোহী বিধায়করা কী জবাব দেন, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *