No Vehicles-Puja season :সমতলের গাড়িতে পাহাড় ভ্রমণ নয়! পুজোর মুখে দার্জিলিঙে সংযুক্ত চালক মঞ্চের ফতোয়ায় বিতর্ক তুঙ্গে !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজোর আগেই দার্জিলিঙের পর্যটন ব্যবস্থায় নতুন বিতর্ক। ১ সেপ্টেম্বর থেকে সমতলের গাড়ি পাহাড়ে পর্যটকদের নিয়ে দ্রষ্টব্য স্থান ঘোরাতে পারবে না বলে ফতোয়া জারি করল দার্জিলিং সংযুক্ত চালক মঞ্চ। সমতলের চালকরা শুধু পর্যটক পৌঁছে দিয়েই ফিরে যাবেন। এই সিদ্ধান্ত মানতে নারাজ সমতলের চালকরা।
দীর্ঘদিন ধরেই পাহাড় ও সমতলের সমন্বয়ে উত্তরবঙ্গের পর্যটন চলছে। সমতলের বহু গাড়ি পর্যটকদের দার্জিলিং, টাইগার হিল সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানে ঘোরানোর উপর নির্ভরশীল। একইভাবে পাহাড়ের গাড়িও সমতলের পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত।
অভিযোগ, সম্প্রতি সমতলের চালকরা পাহাড়ে পর্যটক নিয়ে গিয়ে বিশেষ করে টাইগার হিল ঘোরানোর ক্ষেত্রে বাধার মুখে পড়ছেন। এরই জেরে সংযুক্ত চালক মঞ্চ এই ফতোয়া জারি করেছে।(No Vehicles-Puja season)
সংগঠনের সম্পাদক প্রসন্ন প্রধান বলেন, “সমতলের চালকরা কেন পাহাড়ে এসে পর্যটকদের ঘোরাবেন? তাহলে আমাদের কি অবস্থা হবে? তারা পর্যটকদের নিয়ে আসা-যাওয়া করুক। পাহাড়ে ঘোরানোর দায়িত্ব আমাদের। আমরা ১ সেপ্টেম্বর থেকে সমতলের কোনও গাড়িকে ঘুরতে দেব না।”(No Vehicles-Puja season)
পালটা বাগডোগরা ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিকাশ সাহা বলেন, “আমরা এই ফতোয়া মানছি না। আমাদের কাছে গোটা দার্জিলিং জেলায় গাড়ি চালানোর অনুমতি রয়েছে। ফতোয়া জারি করার তারা কে? এ সিদ্ধান্ত নেবে প্রশাসন।”
বিষয়টি নিয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “এ নিয়ে যা বলার পরিবহন মন্ত্রী বলবেন।” অন্যদিকে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তরফে পরিবহন মন্ত্রী সহ প্রশাসনের একাধিক আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে।
সামনেই পুজো, পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করবে। তার আগেই চালকদের এই দ্বন্দ্বে পর্যটন ব্যবস্থায় জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।(No Vehicles-Puja season)
