DONALD TRUMP : ‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (DONALD TRUMP) । ভেনেজুয়েলার সাড়ে ৬ হাজার কোটি ব্যারেলেরও বেশি তেল মজুত নিয়ন্ত্রণের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে আমেরিকার মজুত তেলের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়বে এবং পেট্রলের দাম কমবে বলে দাবি ট্রাম্পের।
সোশাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প লিখেছেন (DONALD TRUMP) , ‘এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার মজুত তেলের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়াবে। ফলে আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে সমস্ত মার্কিন নাগরিকদের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে।’
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের আশা, এই চুক্তির ফলে তাঁর দেশের ভেঙে পড়া অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।
উল্লেখ্য, কয়েক মাস আগে ভেনেজুয়েলায় বড় অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। বেডরুম থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘অপহরণ’ করে আমেরিকায় নিয়ে যায় মার্কিন ডেল্টা ফোর্স। সিএনএন সূত্রের খবর, হামলার সময় স্ত্রীর সঙ্গে ঘুমোচ্ছিলেন মাদুরো। তার পর থেকেই অলিখিতভাবে ভেনেজুয়েলা আমেরিকার নিয়ন্ত্রণাধীন।
বিশেষজ্ঞদের মতে, এই অভিযানের নেপথ্যে ছিল তেলের দখল। ভেনেজুয়েলার মাটির তলায় রয়েছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল, যা সৌদি আরবের চেয়েও বেশি। দৈনিক প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় সেখানে। সম্প্রতি মাদুরো সরকারের সঙ্গে চিন ও রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ায় অস্বস্তিতে ছিল আমেরিকা। ট্রাম্পের (DONALD TRUMP) এই ঘোষণা সেই গুঞ্জনেই কার্যত সিলমোহর দিল।
এই মেগা ডিল কার্যকর হলে আন্তর্জাতিক তেলের বাজারে বড় প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকায় জ্বালানির দাম কমার পাশাপাশি ভেনেজুয়েলার অর্থনীতিও নতুন করে অক্সিজেন পাবে বলে আশা করা হচ্ছে।
