আজকের দিনেবাংলার আয়নাবিশ্ব

Sharmishtha’s Phone Is Switched Off : দু’দিন পেরিয়েও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার, ফোন বন্ধ, উদ্বেগে পরিবার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কৈলাস-মানসরোবর যাত্রায় গিয়ে নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। মঙ্গলবার রাতে শেষ কথা, তারপর থেকে ফোন বন্ধ। এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানালেন স্বামী শুভ্রাংশু রায়।

কলকাতার একটি পর্যটন সংস্থার ৩২ জনের দলের সঙ্গে গত ২১ অগস্ট নেপাল রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। একাই গিয়েছিলেন, ফেরার কথা ছিল ৭ সেপ্টেম্বর। মঙ্গলবার রাতে নেপালের এক প্রত্যন্ত গ্রাম থেকে শুভ্রাংশুর সঙ্গে শেষবার কথা হয় তাঁর। বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন।(Sharmishtha’s Phone Is Switched Off)

এই সময় অনলাইনকে শুভ্রাংশু বলেন, “না, এখনও খোঁজ পাইনি। ফোন, মেসেজ কিছুই নেই। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। কিন্তু কোনও আপডেট নেই।”(Sharmishtha’s Phone Is Switched Off)

শুধু শর্মিষ্ঠাই নন, নেপাল বিপর্যয়ে নিখোঁজ বাংলার বহু পর্যটক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যের ৩২ জন নিখোঁজ বলে খবর মিলেছে। তাঁদের বেশিরভাগেরই গন্তব্য ছিল কৈলাস-মানসরোবর।

নিখোঁজদের খোঁজে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ৭-৮টি পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং সব পর্যটককে ফিরিয়ে আনতে সবরকম সহযোগিতা করা হবে।(Sharmishtha’s Phone Is Switched Off)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *