আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়নাভারত

Weather : ফের নিম্নচাপের ভ্রুকুটি, ‘পচা’ ভাদ্রের শুরুতেও ভাসবে বাংলা! কী বলছে আবহাওয়া অফিস ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দিন কয়েকের বিরতি, তারপরই ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে জলমগ্ন ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, ভেসেছে উত্তরবঙ্গও। অবশেষে রোদের দেখা মিলেছিল। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভাদ্রের শুরুতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।(Weather)

আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সোমবার থেকেই আবহাওয়ার বদল হতে পারে। নিম্নচাপ তৈরি হলে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপের অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে হলে বাংলায় ফের ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

এছাড়াও মধ্যপ্রদেশ ও পূর্ব উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টির দাপট বাড়তে পারে।(Weather)

ওড়িশা ও ছত্তিশগঢ়ে আগামী ২ থেকে ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মধ্যপ্রদেশে সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে।

বিগত কয়েক সপ্তাহে লাগাতার নিম্নচাপে নাজেহাল হয়েছে বাংলা। ভাদ্র মাসকে গ্রামবাংলায় ‘পচা ভাদ্র’ বলা হয়, এবারও কি সেই প্রবাদই সত্যি হতে চলেছে? নিম্নচাপের অভিমুখ কোন দিকে যায়, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।(Weather)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *