আজকের দিনেতিলোত্তমা

NETAJI STATUE : নেতাজি মূর্তিতে হামলা নিউ আলিপুরে, মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরেও দুষ্কৃতীর দৌরাত্ম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্কতামূলক বিবৃতির পরেও থামছে না দুষ্কৃতী দৌরাত্ম্য  । বৃহস্পতিবার দুপুরে নিউ আলিপুরের ৮১ নং ওয়ার্ডের বটতলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সুবিশাল মূর্তির (NETAJI STATUE) ডান হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই ‘অ্যাকশনে’ নেমেছে বিজেপি নেতৃত্ব।

 

বটতলার এই নেতাজি মূর্তি (NETAJI STATUE) এলাকার অন্যতম পরিচয়। স্থানীয় বাসিন্দারা দুপুরে দেখেন মূর্তির ডান হাতের অর্ধেকটা ভাঙা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।

৮১ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরাই এই নিন্দনীয় কাজ করেছে। এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে (NETAJI STATUE)। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁরা থানার দ্বারস্থ হচ্ছেন। একইসঙ্গে বিষয়টি রাজ্য বিজেপি নেতৃত্বকেও অবগত করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

নেতাজি সুভাষচন্দ্র বসুর মত দেশনায়কের মূর্তিতে হামলার ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপির দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশি তদন্ত ও প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *