আজকের দিনেবিশ্বরাজনীতি

Baloch Independence : ‘পাকিস্তান ক্যানসার’ — বুকের উপর দাঁড়িয়ে স্বাধীনতা ঘোষণা বালোচদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ, পুলিশের কড়া নজরদারি — কিছুই আটকাতে পারল না। পাকিস্তানের বুকের উপর দাঁড়িয়েই ১১ আগস্ট স্বাধীনতা দিবস পালন করল বালোচিস্তান। জাতীয় পতাকা তোলা হল, গাওয়া হল জাতীয় সঙ্গীত। আর সোশাল মিডিয়ায় পাকিস্তানকে ‘বিশ্বের ক্যানসার’ বলে ঘোষণা করল বালোচ লিবারেশন আর্মি।

স্বাধীনতা উদযাপন বানচাল করতে ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বালোচিস্তানে ১৪৪ ধারা জারি করে ইসলামাবাদ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। কিন্তু তাতেও দমানো যায়নি বালোচদের। পাড়া-মহল্লা, বাজার, দোকানপাটে বালোচিস্তানের পতাকা উত্তোলন করে পাকিস্তানের ১৪ আগস্টের স্বাধীনতা দিবস বর্জন করা হয়।

বালোচ নেতা মির ইয়ার বালোচ এক্সে ‘মেসেজ অফ ইন্ডিপেনডেন্স অফ রিপাবলিক অফ বালোচিস্তান’ পোস্ট করে লেখেন, ‘বালোচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র। আজ থেকে এই অঞ্চলকে পাকিস্তানের প্রদেশ না বলে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিক বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘আমাদের মাতৃভূমি থেকে পাকিস্তান নামক ক্যানসারকে নির্মূল করতে বালোচ জনগণের পাশে দাঁড়ান।’ বার্তায় বালোচ, পশতুন, হিন্দু, শিখ, খ্রিস্টান সকলকে অভিনন্দন এবং ভারত-সহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানানো হয়।

বালোচ নেতৃত্ব জানিয়েছে, এখন থেকে বালোচিস্তান নিজের বিদেশনীতি, প্রতিরক্ষা, অর্থনীতি, রাজনীতি সব নিজেরাই চালাবে। শীঘ্রই নিজস্ব পাসপোর্ট, মুদ্রা, সংবাদমাধ্যম ও দূতাবাস চালু হবে। পাকিস্তানের শৃঙ্খল ভেঙে ফেলাই লক্ষ্য।

কেন ১১ আগস্ট? ১৯৪৭ সালের ১১ আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছিল বালোচিস্তান। ভারত-পাকিস্তান ভাগের আগের দিন। সেই ঐতিহাসিক দিনকেই তাই স্বাধীনতা দিবস হিসেবে বেছে নিয়েছে বালোচরা।

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের পর থেকে খনিজ সমৃদ্ধ বালোচিস্তানকে ‘লুট’ করার অভিযোগ উঠেছে। BLA-র লড়াইয়ের মুখে নাকানি-চোবানি খাচ্ছে পাক সেনা। পালটা গুমখুন ও অত্যাচারের অভিযোগও রয়েছে।

১৯৭১-এ বাংলাদেশের পর এবার বালোচিস্তান। দমন-পীড়ন করে কণ্ঠরোধ করা যায়নি। ‘পাকিস্তান ক্যানসার’ — এই এক লাইনের বার্তাতেই বোঝা যাচ্ছে স্বাধীনতার লড়াই কোন জায়গায় পৌঁছেছে। পাকিস্তানের জন্য এটা সবচেয়ে বড় উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *