আজকের দিনেবাংলার আয়না

গোলমাল অতীত, সোমবার থেকেই চালু গুন্ডাদমন আইন, মুর্শিদাবাদ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মুর্শিদাবাদ :- মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মুর্শিদাবাদ সফরে গিয়ে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ঘোষণা করলেন, আগামী সোমবার থেকেই রাজ্যে চালু হচ্ছে গুন্ডাদমন আইন। এখন থেকে অশান্তি মানেই কঠোর শাস্তি।

মুর্শিদাবাদের রেজিনগরের সভা ও বহরমপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আইনের শাসন ফেরাতেই গুন্ডাদমন আইন আনা হচ্ছে। এই আইনের আওতায় দাঙ্গা, ট্রেন-বাস ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা, নারী পাচার এবং সংগঠিত অপরাধে যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই সব মামলার বিচার হবে বিশেষ আদালতে, জামিন পাওয়া কঠিন হবে এবং দোষী সাব্যস্ত হলে দীর্ঘমেয়াদী জেলের বিধান থাকবে।

তাঁর কথায়, “ট্রেন, বাস জ্বালানো, পুলিশকে মারধর— এ সব এ বার অতীত। নারীসুরক্ষা, পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শমসেরগঞ্জ, ধুলিয়ানে যা হয়েছে, সে সব আর হবে না। হলেই কড়া ব্যবস্থা।”

একই সঙ্গে অনুপ্রবেশ, ভুয়ো প্রকল্পের সুবিধাভোগী ও ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়া নিয়ে সরকারি আধিকারিকদেরও সাবধান করেন তিনি।
নাম না করে বিধায়ক হুমায়ুন কবীরের উদ্দেশ্যে তিনি বলেন, “থানার সামনে গিয়ে কেউ বলবে, ‘এই করব, ওই করব’, কেউ বলবে, ‘জেলে ৪৭০০ লোকের জায়গা হয়, আমি তার থেকে বেশি লোক নিয়ে যাব’, দয়া করে এই সব ভাষণবাজি আর করবেন না।”

এর জবাবে হুমায়ুন কবীর বলেন, “গণতন্ত্রে কথা বলার অধিকার নাই? উনি নিজে বিরোধী দলনেতা ছিলেন। আজ মুখ্যমন্ত্রী হয়ে সব কিছুর ঊর্ধ্বে?”

মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, সোমবার থেকে গুন্ডাদমন আইন চালু হলে অপরাধীদের আর ছাড় নেই। দ্রুত বিচার ও কড়া শাস্তির মাধ্যমেই মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে শান্তি ফেরানোই সরকারের লক্ষ্য। প্রশাসনকে এলাকায় নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *