আজকের দিনেবিশ্ব

Sheikh Hasina: ‘যদি মৃত্যু আসে, তা যেন আমার নিজের মাটিতে হয়’ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা-  যদি মৃত্যু আসে, তা যেন আমার নিজের মাটিতে হয়, এই বক্তব্য বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আওয়ালী লিগ শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বর নাগাদ তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারেন। তিনি জানেন সেখানে তাঁর গ্রেফতার বা মৃত্যুদণ্ডের আশঙ্কা রয়েছে। তা সত্ত্বেও তিনি তাঁর অন্যান্য আওয়ামী লিগের অন্যান্য নেতাদের সঙ্গে তিনি দেশে ফেরার পরিকল্পনা নিয়েছেন।  হাসিনা জানিয়েছেন, তিনি ও তার সহকারী আওয়ামী লিগের নেতারা আদালতে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসিনা আরও জানান, আমাকে খুন করা হতে, গ্রেফতার হতে পারি, তাহলেও আমি যাব। যদি মৃত্যু আসে, তা যেন আমার দেশের মাটিতেই হয়। ওই মাটিতে আমার বাবা-মাকে কবরস্থ হয়েছে, তাঁদের রক্ত লেগে আছে ওই মাটিতে।

৭৮ বছর বয়সী এই নেত্রী জানিয়েছেন যে, তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেশে ফিরবেন।  ২০২৪ সালে দলটির ক্ষমতাচ্যুতির পর তাঁদের অনেকের বিরুদ্ধেই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসিনা জানান, তাঁর দলের কর্মীদের ওপর অব্যাহত নিপীড়নের প্রতিবাদেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাঁর সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতা ও সমর্থকরা ব্যাপক গ্রেফতার আইনি পদক্ষেপ এবং হুমকির শিকার হয়েছেন।

উল্লেখ্য, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে দুই দশকের শাসনের অবসান ঘটার পর ২০২৪ সালে হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন। পরবর্তীতে, অস্থিরতা চলাকালে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ভারত—যেখানে তিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন, সেখান থেকে তাঁকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বারবার অনুরোধ জানিয়েছে। তবে হাসিনা রয়টার্সকে বলেছেন যে, দেশে ফেরার বিষয়ে তিনি ভারত বা বাংলাদেশ কোনও সরকারের সাথেই আলোচনা করেননি। তিনি বলেন, “তারা আমাকে ফিরিয়ে নিতে চায়… আমি নিজেই ফিরে যাব।”‘আমি ন্যায়বিচারে বিশ্বাসী’

হাসিনা জানান, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চান কারণ তিনি বিশ্বাস করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর দুর্বলতা বা ত্রুটিগুলো বেরিয়ে আসবে। তিনি আরও বলেন যে, কারাবাসে তাঁর ভয় নেই। তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতে বাংলাদেশের সামরিক শাসনামলে এবং ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরার আগে ২০০৭ সালেও তাঁকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *