আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Heavy Rain Alert: রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস, কতদিন চলবে ঝড় বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- সকাল থেকেই বৃষ্টি চলেছে রাজ্যজুড়ে। রাজ্যজুড়েই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও জারি কমলা ও হলুদ সতর্কতা। রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। সেইসঙ্গে রয়েছে নিম্নচাপ। ফলে শুক্রবার ভোর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন। সেইসঙ্গে চলছে বৃষ্টি।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ গোটা রাজ্য জুড়েই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রেহাই পাবে না কলকাতাও। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় একনাগাড়ে কম-বেশি  বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সতর্কতা জারি।

আগামী সোমবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা বজায় থাকবে। বিশেষ করে শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ আরও বাড়বে। সেখানে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা ও ভারী বৃষ্টির কারণে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমী অক্ষরেখাটি অনুপগড়, রোহতক এবং দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্রের ওপর দিয়ে ফুরসতগঞ্জ, দেহরি, ধানবাদ, বাঁকুড়া ও দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে একটানা বৃষ্টি চলবে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে হলুদ সতর্কতা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *