আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Baruipur Case : বারুইপুর অশান্তি: সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বারুইপুর :- নাবালিকা ধর্ষণ-খুন ঘিরে উত্তপ্ত বারুইপুরে নতুন বিতর্ক। মঙ্গলবার সন্ধ্যায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ ৪ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগ, তাঁরা উস্কানিমূলক মন্তব্য ও অপপ্রচার করে এলাকায় অশান্তি ছড়িয়েছেন।

অভিযুক্তরা হলেন সুজন চক্রবর্তী, লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মণ্ডল। বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি অরুণ প্রধান অভিযোগপত্রে অপরাধমূলক ষড়যন্ত্র, সোশাল মিডিয়ায় প্ররোচনা, মিথ্যা খবর প্রচার ও দাঙ্গা লাগানোর কথা উল্লেখ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার থেকে বারুইপুরে উত্তেজনা। নাবালিকা ধর্ষণ-খুনের প্রতিবাদে রাস্তা-রেল অবরোধ, পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুর হয়। গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যুও হয়।

মঙ্গলবার বারুইপুরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নিহত যুবক নির্দোষ। এই অশান্তির পিছনে “মৌলবাদী ও দেশবিরোধী শক্তি” রয়েছে। ভোটে হেরে হিংসায় উসকানি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় যায়।

বারুইপুরের ঘটনা এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে। পুলিশ তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *