আজকের দিনেতিলোত্তমা

ED RAID :অভিষেকের বিমানভাড়া-সহ তৃণমূলের তহবিলে নজর, কলকাতার ৫ জায়গায় ইডির অভিযান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার মধ্যেই বড় পদক্ষেপ করল ইডি (ED RAID)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাটার্ড বিমানের ভাড়া এবং দলের তহবিলের লেনদেন খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে কলকাতার ৫টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় আলাদা আলাদা দল নিয়ে অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছেন অভিষেক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস ও বাড়িও। ওই ব্যবসায়ীর সংস্থা থেকেই অভিষেকের চাটার্ড বিমানের ভাড়া যেত বলে জানা যাচ্ছে। সল্টলেকের একটি সংস্থার অফিস এবং তার ডিরেক্টরদের বাড়িতেও যান তদন্তকারীরা। অভিযোগ, ওই সংস্থা থেকেই অভিষেক বিমান ভাড়া নিতেন। ‘আসল’ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ওই ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির টাকা থেকে। সেই অভিযোগের সত্যতা যাচাই এবং খরচের উৎস খুঁজতেই এই তল্লাশি। একইসঙ্গে এক বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের অ্যাকাউন্টে কাটমানির টাকা ঢোকার বিষয়টিও খতিয়ে দেখছে ইডি।
প্রসঙ্গত, তৃণমূল দ্বিধাবিভক্ত হওয়ার পর দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্কে চিঠি দিয়ে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান। তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা চলছে। আদালত একাধিকবার কালীঘাট তৃণমূলের জরুরি শুনানির আবেদন খারিজ করেছে।

দলের মধ্যে বিভাজন এবং আদালতে অ্যাকাউন্ট ফ্রিজ মামলার মাঝে ইডির এই অভিযান তৃণমূলের উপর রাজনৈতিক চাপ আরও বাড়াল। বিমানভাড়া থেকে তহবিলের উৎস— সব খতিয়ে দেখতেই তৎপর কেন্দ্রীয় সংস্থা। তদন্তের পরবর্তী গতিপথের দিকে এখন নজর গোটা রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *