Benjamin Netanyahu: ভারত আমাদের ভালো বন্ধু’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের দাবি উড়িয়ে দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর
কিউ ইন্ডিয়া বাংলা- মধ্যপ্রাচ্য (Middle East) এখনও অস্থির। মধ্যপ্রাচ্য এখনও অস্থির। সাম্প্রতিক যুদ্ধ, ইরান (Iran) –ইসরায়েল (Isreal) উত্তেজনা, গাজায় চলমান সংঘাত, লেবানন সীমান্তে নিরাপত্তা সংকট এবং বিভিন্ন কূটনৈতিক টানাপোড়েন মিলিয়ে গোটা অঞ্চল এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যদিও কিছু ক্ষেত্রে যুদ্ধবিরতি ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, তবুও স্থায়ী শান্তির কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না।
এই অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে (US Vice President JD Vance) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu) বলেছেন, শুধু আমেরিকা নয়, ভারতও আমাদের খুব ভালো বন্ধু। উল্লেখ্য, আমেরিকা ও ইরানের শান্তি চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইজরায়েল। চুক্তির প্রাথমিক শর্তে বলা ছিল, সমস্ত ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে। তবে ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও সে শর্ত মানেনি ইজরায়েল।
যার জেরে বাধা পেয়েছে শান্তির পথ। এই অবস্থার মাঝেই হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক থেকে ইজরায়েলকে সতর্ক করে ভ্যান্স বলেন, “আমেরিকা ছাড়া ইজরায়েলের আর কোনও বন্ধু নেই। আমি যদি ইজরায়েলের মন্ত্রিসভায় থাকতাম তবে একমাত্র শক্তিশালী বন্ধুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতাম না।” ভ্যান্সের সেই দাবি উড়িয়ে দিয়ে এক সংবাদমাধ্যমমে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ভারত সহ আরও বহু দেশের সমর্থন রয়েছে ইজরায়ালের সঙ্গে।
উল্লেখ, মধ্যপ্রাচ্য অস্থিরতায় আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের সরবরাহ, বিমান চলাচল এবং বৈশ্বিক বাণিজ্যেও এর প্রভাব পড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্ব অর্থনীতির জন্য বড় একটি বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সংঘাত পুরোপুরি থেমে গেলেও রাজনৈতিক অবিশ্বাস, নিরাপত্তা সংকট এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যকে এখনও অস্থির করে রেখেছে। ফলে আগামী দিনগুলোতে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির দিকেও বিশ্ববাসীর নজর থাকবে।
