আজকের দিনেতিলোত্তমা

‘দিদি’কে ফিরিয়ে ‘দাদা’তে আস্থা, ভবানীপুরে নতুন পার্টি অফিস খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ভোটের প্রতিশ্রুতি রাখলেন শুভেন্দু অধিকারী। জেতার দেড় মাসের মধ্যেই ভবানীপুরে নতুন পার্টি অফিস খুললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে কার্যালয়ের উদ্বোধন করে বললেন, “এখানে রোজ আসবেন, সব পরিষেবা পাবেন।”

এতদিন ভবানীপুর ছিল ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের একচেটিয়া গড়। তিনিই ছিলেন সেখানকার বিধায়ক। কিন্তু ছাব্বিশের ভোটে ছবিটা বদলে যায়। ভবানীপুরবাসী ‘দিদি’কে ফিরিয়ে ‘দাদা’ শুভেন্দু অধিকারীকে জয়ী করেন।

ভোটপ্রচারের সময় শুভেন্দু কথা দিয়েছিলেন, জিতলে এলাকার প্রশাসনিক কাজকর্ম ও মানুষের পরিষেবার জন্য পার্টি অফিস গড়বেন। সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলেন তিনি।

শুক্রবার একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যায় ভবানীপুরে যান মুখ্যমন্ত্রী। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। জানান, ভবানীপুরের মানুষের সুবিধার্থে এই অফিস সর্বদা খোলা থাকবে।

উদ্বোধনী ভাষণে শুভেন্দু স্পষ্ট বার্তা দেন, “আপনারা রোজ এখানে আসবেন, রোজ পরিষেবা পাবেন।” ভবানীপুরের রাজনৈতিক সমীকরণ বদলের পর এবার পরিষেবা দিয়েই মানুষের আস্থা ধরে রাখতে চাইছেন ‘দাদা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *