আজকের দিনেভারত

Amarnath Yatra: আগামী ৩ জুলাই শুরু অমরনাথ যাত্রা, এই প্রথম রেকর্ড সেনা মোতায়েন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- একদিকে কেদারনাথ, বদ্রীনাথ উড়িয়ে দেওয়ার হুমকি, তার মধ্যেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। হুমকি কাণ্ড ঘিরে অতি সক্রিয় উত্তরাখণ্ড পুলিশ। অমরনাথ যাত্রায় যেকোনও ঝুঁকি এড়াতে, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬৭০ কোম্পানির বেশি সিএসিএফ মোতায়েন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই সূত্রের খবর। অমরনাথ যাত্রায় এটাই সর্বকালীন রেকর্ড। এই বার এই প্রথম বিপুল সংখ্যক আধাসেনা মোতায়েন করা হয়েছে। আগামীকাল থেকেই সেনা মোতায়েনের কাজ শুরু হয়ে যাবে। তবে আটোঁসাটো নিরাপত্তা নয়, যাত্রার ব্যবস্থাও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সেদিকেও নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী।

আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড সূত্রে খবর,  এ বছর যাত্রা চলবে টানা ৫৭ দিন ধরে। ২৮ আগস্ট রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে সমাপ্তি ঘটবে এই যাত্রার। দু’টি পথে যাত্রা করতে পারবেন পুণ্যার্থীরা। অনন্তনাগ থেকে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করে অমরনাথ পৌঁছনো যাবে। এছাড়া গান্দেরবাল থেকে পৌঁছনো যাবে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। দুই পথের এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে বেসক্যাম্প,  হিমালয়ের কন্দরে তুষারলিঙ্গ পর্যন্ত একাধিক জায়গায় বাহিনী মোতায়েন থাকবে। পুণ্যার্থীরা পৌঁছনোর আগেই বাহিনী মোতায়েনের কাজ সম্পন্ন হবে।

যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে আধ্যাত্মিক আবহে পালিত হবে ‘প্রথম পুজো’। আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে ভগবান শিবের আশীর্বাদ নিয়ে শুরু হবে এই বছরের মহাযজ্ঞ। প্রায় ১ লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন যাত্রার সময়ে। সিএপিএফ ছাড়াও জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা থাকবেন। জঙ্গির কার্যকলাপ এড়াতে মূলত বেশি উচ্চতায় মোতায়েন থাকবে সেনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কোনও খামতি রাখছে না সরকার। পুণ্যার্থীদের সুবিধার্থে রাস্তার দুধারে লঙ্গর, চিকিৎসা শিবির এবং অস্থায়ী আবাসন তৈরি হয়েছে। প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় তীর্থযাত্রীদের সঙ্গে পর্যাপ্ত গরম জামাকাপড় এবং প্রয়োজনীয় ওষুধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *