আজকের দিনেভারত

Tushar Mehta-Solicitor General : আরও তিন বছর কেন্দ্রের হয়ে সওয়াল করবেন তুষার মেহতা, সলিসিটর জেনারেল পদে মেয়াদ বাড়ল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সলিসিটর জেনারেল পদে তুষার মেহতার মেয়াদ আরও তিন বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। ১ জুলাই থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। সুপ্রিম কোর্ট-সহ দেশের সব সাংবিধানিক আদালতে কেন্দ্রের হয়ে আইনি প্রতিনিধিত্ব করবেন তিনি। একইসঙ্গে মেয়াদ বাড়ল পাঁচ অতিরিক্ত সলিসিটর জেনারেলেরও।

২০ জুন কেন্দ্রের কর্মিবর্গ এবং প্রশিক্ষণ (ডিওপিটি) বিভাগ একটি নির্দেশিকা জারি করে তুষার মেহতার মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছে। ২০১৮ সালে সলিসিটর জেনারেল পদে নিযুক্ত হন তুষার। তার আগে ২০১৪ সাল থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেলের দায়িত্ব সামলেছেন।

কেন্দ্রীয় সরকারের হয়ে জাতীয় নিরাপত্তা, নির্বাচনী সংস্কার, রাজ্য-কেন্দ্রের বাদানুবাদ-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন তুষার মেহতা। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সামনে নিয়মিত কেন্দ্রের পক্ষ তুলে ধরেছেন তিনি।

তুষারের সঙ্গেই পাঁচ জন অতিরিক্ত সলিসিটর জেনারেলকেও তিন বছরের জন্য পুনর্বহাল করা হয়েছে। তাঁরা হলেন — বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, কেএম নটরাজ, সূর্যপ্রকাশ ভি রাজু, এন ভেঙ্কটরামন এবং ঐশ্বর্য ভাটি।

সলিসিটর জেনারেল হিসেবে তুষার মেহতার অভিজ্ঞতা ও দক্ষতার উপরেই ভরসা রাখল কেন্দ্র। ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন মেয়াদে আগামী তিন বছর সুপ্রিম কোর্ট-সহ দেশের সব সাংবিধানিক আদালতে কেন্দ্রের প্রধান আইনি কণ্ঠস্বর থাকছেন তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *