আজকের দিনেতিলোত্তমা

Felu Modak-Jamai Shashthi-Egg Therapy : এবার জামাইষষ্ঠীতেও ‘ডিম থেরাপি’! রাজনীতির রসনায় নতুন চমক ফেলু মোদকের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- ‘সান ডে হো ইয়া মান ডে, রোজ খাও আন্ডে’ — প্রতিবাদের ট্রেন্ড এবার ঢুকে পড়ল জামাইষষ্ঠীর পাতে। শহরের নামকরা মিষ্টি বিপণী ফেলু মোদক আনল ডিমের আদলে স্পেশাল মিষ্টি। নাম ‘ডিম থেরাপি’।

শোকেসে সাজানো সারি সারি ডিম দেখে চমকে যাচ্ছেন ক্রেতারা। আসলে ডিমের সাদা অংশ তৈরি ছানায়, আর ভিতরের কুসুম আমের পাল্প দিয়ে। প্রতি পিসের দাম ২৫ টাকা। ফেলু মোদকের কর্তা অমিতাভ দে জানালেন, “জামাইষষ্ঠীর দু’দিন আগে থেকেই এই মিষ্টি মিলছে। শনিবার, জামাইষষ্ঠীর দিন পর্যন্ত পাওয়া যাবে।”

হঠাৎ ডিম কেন? রাজনৈতিক ট্রেন্ড মাথায় রেখেই কি এই ভাবনা? প্রশ্নের উত্তরে মুচকি হেসে অমিতাভ বলেন, “রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। ডিমের আদলে মিষ্টি বহু পুরনো। ইলিশ পেটির শেপেও তো মিষ্টি হয়। সেই ঐতিহ্যই ফেরালাম। মানুষ মিষ্টি ডিম খেলে আমাদেরই লাভ।”

ডিম মিষ্টি ছাড়াও বাহারি সন্দেশ, রসের মিষ্টি আর বিশ্বকাপের আবহে বিভিন্ন টিমের লোগো ছাপা মিষ্টিতেও সেজেছে দোকান। কর্তৃপক্ষের দাবি, ভ্যারাইটির সঙ্গে স্বাদেও কোনও কম্প্রোমাইজ নেই।

ক্রেতারা বলছেন, দোকানে ঢুকেই প্রথম নজর কাড়ছে স্পেশাল ‘ডিম’। জামাইষষ্ঠীর বাজারে ট্রেন্ডিং প্রতিবাদের রং লাগল রসনায়। শ্বশুর-শাশুড়িরা এবার মিষ্টি মুখেই জামাইকে দিতে পারবেন ‘ডিম থেরাপি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *