আজকের দিনেভারত

‘নিট’ প্রশ্নফাঁসে কেন্দ্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে টেলিগ্রাম, আজই শুনানি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- নিট ইউজি ২০২৬ এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের গুজবকে কেন্দ্র করে চাপানউতোর। এবার এই গুজব রুখতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র সরকার। মোদি সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ এবার দিল্লি হাইকোর্টের দরজায় টেলিগ্রাম। আদালত সূত্রে খবর, মামলাটি আদালত গ্রহণ করেছে। বুধবারই বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানি হবে। টেলিগ্রামের দাবি, ভারত সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক। এর প্রভাব পড়েছে লক্ষ লক্ষ ব্যবহারকারীদের উপরে।

কী কারণে এই নিষেধাজ্ঞা? ‘নিট’ পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে,  বহু টেলিগ্রাম চ্যানেলের উপরে গত কয়েকমাস ধরে নজরদারি চালানো হচ্ছে। জানা গেছে,  ‘পেপার লিকড লিট’, ‘রি-নিট ২০২৬’, ‘রি নিট মাফিয়া’র মতো নামের চ্যানেলগুলি প্রকাশ্যে পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। এদিকে এনটিএ জানিয়েছে, এই ধরনের প্রতিশ্রুতি আসলে প্রতারণা। গত ২ মে ২২ লক্ষ পরীক্ষার্থী ‘নিট’ পরীক্ষা দিয়েছিলেন। তার পরেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত অনেককেই গ্রেফতার করেছে সিবিআই। জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের বেশিরভাগই অধ্যাপক এবং তাঁরা পরীক্ষক সংস্থা এনটিএ-র সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় এনটিএ। আগামী ২১ জুন হতে চলেছে সেই পরীক্ষা। সেখানে যাতে আর কোনও রকম জালিয়াতি না ঘটে, তার জন্য প্রস্তুত এনটিএ। তাদের অনুরোধে কেন্দ্র সরকার টেলিগ্রাম অ্যাপের উপর আগামী ২২ জুন পর্যন্ত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *