প্রশ্নের মুখে ইরান-আমেরিকা শান্তিচুক্তি! ট্রাম্পকে থোড়াই কেয়ার, লেবাননে ইজরায়েলি হানা অব্যাহত
কিউ ইন্ডিয়া বাংলা- যুদ্ধ বিরতির ঘোষণা করলেও আমেরিকার সেই নির্দেশিকা মানব না বলে আগেই ইঙ্গিত দিয়েছিল ইজরায়েল। সেই কাজই করে দেখাল নেতানিয়াহুর সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলক লেবাননে হামলা বন্ধ রাখার কথা বলেছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করে লেবাননে হামলা অব্যাহত রাখল নেতানিয়াহুর সেনা।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সূত্রে খবর, তাদের দেশের দক্ষিণ প্রান্তে একাধিক হামলা চালিয়েছে ইজরায়েল। দক্ষিণ লেবাননে নাবাতিয়ে প্রদেশে ইজরায়েলি হামলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। লেবাননের সংবাদসংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার নাবাতিয়ে প্রদেশের মায়ফাজুনে পর পর ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল। পৃথক এই ড্রোন হামলায় দুটি গাড়ি ধবংস হয়ে গেছে। মৃত্যু হয়েছে দুই গাড়িতে থাকা মোট চার জনের। ইজরায়েলের পর পর হামলার ঘটনায় ইরানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জি৭ সম্মেলনে যোগ দিতে গিয়ে এখন ফ্রান্সে রয়েছেন। তবে সম্মেলনে যোগ দেওয়ার আগেই ইরানের সঙ্গে শান্তিচুক্তির কথা ঘোষণা করেন তিনি।
সূত্রের খবর, আগামী শুক্রবার সুইৎজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। কিন্তু তার মধ্যে লেবাননে ইজরায়েলি হামলা চালানো নিয়ে শান্তিচুক্তি প্রশ্নের মুখে। আমেরিকা-ইরানের শান্তিচুক্তি বাস্তবায়িত হওয়ার পথে আপাতত বাধা হয়ে দাঁড়াচ্ছে লেবানন। শান্তিচুক্তিতে কী কী শর্ত রয়েছে, তা এখনও বিস্তারিত জানা না-গেলেও লেবানন নিয়ে ইরানের দাবি স্পষ্ট। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে, লেবানন থেকে ইজরায়েল যদি সেনা যদি প্রত্যাহার না করা হয় তবে চুক্তি নাও হতে পারে। এদিকে ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। লেবানন থেকে সেনা এখনই প্রত্যাহার করবেন না তিনি। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীকে শেষ করতে চান করবে ইজরায়েল।
