ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: একুশের পর ছাব্বিশ। নন্দীগ্রামের পর এবার ভবানীপুর। শুভেন্দু অধিকারীর কাছে হারের ধাক্কা কাটতে না কাটতেই এবার নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ভরদুপুরে আচমকাই হাই কোর্টে হাজির হন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ এবং দোলা সেন। ভবানীপুর কেন্দ্রের ভোটের ফল বাতিলের দাবিতে একটি ইলেকশন পিটিশন দায়ের করার পাশাপাশি এই বিষয়ে একটি হলফনামাও দাখিল করেছেন তিনি। আচমকা মমতার হাই কোর্টে আসাকে কেন্দ্র করে আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর এই জয়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করলেন মমতা।
২০২১ সালের নির্বাচনেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হওয়ার পর গণনায় কারচুপির অভিযোগে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।
রাজনৈতিক মহলের মতে: নন্দীগ্রামের পর ভবানীপুরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রের ফলাফল নিয়ে পুনরায় আইনি পথে হেঁটে ‘হার না মানা’ লড়াকু ভাবমূর্তি বজায় রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই জয়ের ওপর ভর করেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।
এখন দেখার, একুশের নন্দীগ্রাম মামলার মতোই ছাব্বিশের ভবানীপুর মামলাও কতদূর গড়ায় এবং আদালতের
