স্বপ্নপূরণ! কৃষকদের নিয়ে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ল প্রথম বিমান
কিউ ইন্ডিয়া বাংলা- অবশেষে স্বপ্নপূরণ! কৃষকদের নিয়ে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ল প্রথম উড়ান। গত ২৮ মার্চ উদ্বোধন হয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ সোমবার থেকে সেই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর তার পথচলা শুরু করল। দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত সেই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) থেকে আনুষ্ঠানিকভাবে উড়ান পরিষেবা শুরু হল। ইন্ডিগো-ই হয়ে উঠল এই নতুন বিমানবন্দর থেকে পরিষেবা চালু করা প্রথম বিমান সংস্থা। সোমবার ১৭০ জন কৃষককে দিয়ে প্রথম উড়াল উড়ে গেল। নয়ডার আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি দিয়েছিলেন কৃষকরা। তাঁদের সম্মান জানাতেই সেই কৃষকদের নিয়ে যাত্রা শুরু হল।
জমিদাতা কৃষকদের মধ্যে ২০ জন মহিলাও ছিলেন। প্রথম বিমানে চাপার আনন্দ ছিল সকলের চোখে মুখে। কারও মুখে ছিল বিস্ময়, কারুর মুখে ছিল উচ্ছ্বাস। সকাল ৮টা নাগাদ তাঁরা চেপে বসেন লখনৌগামী বিমানে। তাঁদের নিয়েই নয়ডার বিমানবন্দর যাত্রা শুরু করল প্রথম উড়ান। এই বিমানযাত্রা ছিল। এই পুরো বিষয়টির আয়োজন করেছিল উত্তরপ্রদেশ সরকার। এদিন কৃষকদের সঙ্গে ছিলেন জেওয়ারের বিধায়ক ধীরেন্দ্র সিংও। অবশ্য তার আগে সকাল ৭ টা ৫৫ মিনিটে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল প্রথম বিমানটি। লখনউ চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান দেয় ইন্ডিগোর নির্ধারিত ফ্লাইট ৬ই-২২৭৮ এই যাত্রিবাহী বিমান। সকালে নামে নয়ডায়।
রানওয়ে ছোঁয়ার মুহূর্তে হাততালি দিয়ে ওঠেন সকলে। বিমানটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এই উপলক্ষে জেওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন। যমুনা এক্সপ্রেসওয়ের পাশে কৌশলগতভাবে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বিমান ও লজিস্টিক্স হাব হিসেবে গড়ে উঠবে বলেই মনেই করছে বিশেষজ্ঞরা। সেইসঙ্গে বিমানবন্দরের কার্যক্রম শুরুর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে হোটেল, পর্যটন ও শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশের মানচিত্রে নয়া সংযোজন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর।
