আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ইডেনে মুম্বাইকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর ……….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর প্লে অফ পর্বে যাওয়ার রাস্তা খোলা রাখতে এ দিনের ম্যাচে জিততেই হত মুম্বাইয়ের বিপক্ষে। ঘরের মাঠে সেই কাজটাই করে দেখালেন আজিঙ্কা রাহানে – ক্যামেরন গ্রিনরা । ধুকতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে কার্যত ধুলিস্যাৎ করে দিল নাইট বাহিনী। ৭ বল বাকি থাকতে ম্যাচ জিতল কিং খানের দল । তবে বড় ব্যবধানে জিতলে আরো কিছুটা অ্যাডভান্টেজ পেত তারা ।

আজ কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক আজিঙ্কা রাহানে টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেন। প্রথম দুই ওভার মুম্বাইয়ের ওপেনাররা কিছুটা দেখে শুনে খেলে । যখনই তারা রানের গতি বাড়াতে যায় ঠিক সেই সময় তাদের উইকেট পতন শুরু হয়। মাত্র ৬ রান করে আউট হয়ে যান রায়ান রিক্লেনটন। রোহিত শর্মা ১৫ রান করেন । সৌরভ দুবে তাকে আউট করেন । শূন্য রানে আউট হন নমন ধীর। ৬ বলে ১৫ রান করেন সূর্য কুমার যাদব । পরবর্তী দুই ব্যাটার তিলক বর্মা ৩২ বলে ২০ এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৭ বলে ২৬ রান করেন। এই দুই ব্যাটারের থেকে এই ধরনের ইনিংস প্রত্যাশিত ছিল না । মুম্বাইয়ের হয়ে আজকের ম্যাচে সর্বাধিক রান করেন করভিন বশ । শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১৪৭ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় তারা। নাইটদের হয়ে দুটি করে উইকেট নান ক্যামেরন গ্রিন , কার্তিক ত্যাগী এবং সৌরভ দুবে ।

১৪৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে খুব একটা দ্রুতগতিতে রান তোলা শুরু করেননি নাইট ব্যাটাররা । ফিন অ্যালেন আজ বলে মাত্র আট রান করে আউট হয়ে যান । অধিনায়ক রাহানের সংগ্রহ ১৭ বলে ২১ রান । নাইট বাহিনীর হয়ে এদিনের ম্যাচে এই সিজনে প্রথমবার ব্যাট করতে নেমে নিজের ঝলক দেখালেন মণীশ পান্ডে । তার ব্যাট থেকে আসে তেত্রিশ বলে ৪৫ রানের ইনিংস। এরপর রভম্যান পাওয়েল ৩০ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন । স্বল্প রানের এই ম্যাচে ৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় নাইটরা।

ইডেনে এই ম্যাচ জিতে তাদের প্লে অফ এ যাওয়ার রাস্তা খোলা রাখল কেকেআর । তাদের এই সিজনের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ২৪শে মে ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে । সেটিও তাদের কাছে মাস্ট উইন ম্যাচ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *