স্কুল ছাত্রীকে শিক্ষকের শ্লীলতাহানি
কিউ ইন্ডিয়া বাংলাঃ- চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বুধবার মহেশতলায়। ইতিমধ্যে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।তার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হয়। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।
বুধবার অনান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল চার শিশু। অভিযোগ, স্কুলের মধ্যে বাংলার শিক্ষক চতুর্থ শ্রেণির ওই এক ছাত্রীকে গল্পের বই দেওয়ার নাম ক্লাসরুমের বাইরে ডেকে নিয়ে যায়। তারপর সেখান থেকে স্কুলের দোতলায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টা জানালে স্কুলে সমস্ত অভিভাবকরা গিয়ে স্কুল ঘেরাও করে। স্কুলের গেটের বাইরে প্রথমে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান তাঁরা। ইতিমধ্যে মহেশতলা থানার শিশু কন্যার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পক্সো ধারায় মামলা রুজু করে।
