শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ গৃহবধূর
কিউ ইন্ডিয়া বাংলা:- ভারতে বধূ নির্যাতনের ঘটনা নতুন নয় । এবার মর্মান্তিক এক ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের বালিয়া জেলায় । শ্বশুরবাড়ির লোকের লাগাতার অত্যাচারে একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে । মৃতার নাম রিঙ্কু সিং বয়স ৩২ । ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাঁশডিহা থানার অন্তর্গত তোলাপুর বাজার সংলগ্ন সুলতানপুর গ্রামের । আজ মঙ্গলবার পুলিশ এই ঘটনার তথ্য প্রকাশ করেছে ।
পুলিশ জানিয়েছে বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধু রিংকু সিংকে উদ্ধার করা হয় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা । মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করা হচ্ছে । মৃত গৃহবধূর ভাই গোবিন্দ সিং থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ” বিয়ের পর থেকেই তার বোন রিংকুর ওপর শ্বশুর বাড়ির লোকজন নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো। দশ বছর আগে চন্দন সিং এর সাথে বিয়ে হয় তার বোনের । ফোন সংক্রান্ত বিষয় সহ নানা কারণে তাকে প্রচন্ড মারধর ও হয়রানি করা হত বারংবার । এই নিয়ে রিঙ্কু চরম হতাশায়ের ভুগছিলেন বলে দাবি করা হয় , এবং যার ফলে এই চরম পরিণতির সিদ্ধান্ত নেয় সে ।
পুলিশের দাবি অভিযোগ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারি রিঙ্কু সিং আত্মহত্যা করেন । ঘটনার পর তোমার লোপাটের উদ্দেশ্যে তার হত্যাকারীরা নদীতে তার দেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা সঙ্গে তদন্ত কারী অফিসার প্রবীণ কুমার সিং জানিয়েছেন মৃতার স্বামী চন্দন সিং, তার বাবা বিজয় শংকর সিং, মা কল্পনা দেবী , চন্দন সিংয়ের দুই বোন রেখা দেবী ও রুবি সিং সহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৮ ও ২৩৮ অনুযায়ী মামলা ঋজু করা হয়েছে । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । খুব দ্রুতই এই খুনের রহস্য উদঘাটন হবে । ঘটনার জেরে এলাকায় তীব্র শোরগোলের সৃষ্টি হয়েছে।
