আজকের দিনেবাংলার আয়না

মায়ের মৃত্যুশোক চেপে রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- হাসপাতালের মর্গে মায়ের মৃতদেহ , আর মায়ের মৃত্যুশোক চেপে রেখে মেয়ে বসল উচ্চমাধ্যমিক পরীক্ষায়। মেয়েটি বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিভাগের ছাত্রী । ১৮ই ফেব্রুয়ারি বুধবার রাতে তার মায়ের মৃত্যু হয়। তার পরের দিন ১৯ শে ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক এর সংস্কৃত পরীক্ষায় বসল ছাত্রীটি ।

সূত্রের খবর,মেদিনীপুরের ওই ছাত্রীর নাম বিলকিস খাতুন, বাড়ি মিঞাবাজার এলাকায়। বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীর নাম বিলকিস। তার পরীক্ষাকেন্দ্র পড়েছে মেদিনীপুর শহরের মিশন গার্লস হাইস্কুলে।
পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিলকিসের মা সুলতানা বেগম । একাধিক শারীরিক সমস্যা ছিল তার । বুধবার সন্ধ্যায় অসুস্থতার পরিমাণ বাড়ে । বিলকিসের মাকে বাড়ির লোকজনরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যায় । কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার । মৃত্যুর কারণ জানার জন্য গতকাল বৃহস্পতিবার ১৯ শে ফেব্রুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয় ।মায়ের মৃত্যু সংবাদে ভেঙে পড়ে বিলকিস । তার পরিবারের সকল সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষিকারা, ওই ছাত্রীকে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন । মায়ের মৃত্যু সব চেপে রেখেই গতকাল বৃহস্পতিবার সংস্কৃত পরীক্ষা দেয় সে ।
বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন “স্কুলের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা অসুস্থতার কারণে মারা যান । বিষয়টি জানতে পারার পর ওই ছাত্রী যাতে স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে” ।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি বলেন “আমরা ওর পাশে আছি” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *