আজকের দিনেভারত

মহিলা কমান্ডোকে খুন স্বামীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দিল্লিতে এক ভয়ানক ঘটনায় গোটা দেশ নড়েচড়ে বসেছে। পুলিশের স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিস (সোয়াট)-এর মহিলা কমান্ডো কাজলকে তাঁরই স্বামী অঙ্কুর নৃশংসভাবে হত্যা করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিয়ে হয় কাজল ও অঙ্কুরের। তাদের দেড় বছরের এক সন্তান রয়েছে এবং কাজল পুনরায় অন্তঃসত্ত্বা ছিলেন।

কাজলের ভাই নিখিল জানিয়েছেন, বিয়ের পর থেকেই অঙ্কুর, কাজলের শাশুড়ি এবং ননদেরা পণের জন্য নানা রকম হেনস্থা করতেন। শারীরিক ও মানসিক নির্যাতন চলে আসছিল। শেষ পর্যন্ত ২২ জানুয়ারি অঙ্কুরের সঙ্গে কাজলের বিরোধ চরমে পৌঁছে। নিখিল বলেন, “অঙ্কুর আমাকে ফোন করে বলেছিল, ‘এই কলটা রেকর্ড করে রাখ। তোর বোনকে আমি মারছি। পুলিশ কিছু করতে পারবে না।’ তারপর পাঁচ মিনিটের মধ্যে আবার ফোন আসে, আমি কাজলের চিৎকার শুনতে পাই। তখন অঙ্কুর বলে, কাজল মারা গিয়েছে।”

জানা গেছে, অঙ্কুর প্রথমে কাজলের মাথায় ডাম্বেল দিয়ে আঘাত করেন এবং পরে দেওয়ালে ঠুকে দেন। হাসপাতালে নেওয়ার পরও পাঁচদিন লড়াই করার পর কাজলকে বাঁচানো যায়নি। ২৭ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই অঙ্কুরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, বিয়েতে পণ হিসেবে অঙ্কুরকে একটি বুলেট বাইক দেওয়া হয়েছিল। তবে অঙ্কুর আরও গাড়ি দাবি করলে কাজল নিজে গাড়ি কিনে দেন। তবুও পণ দাবি ও অত্যাচার বন্ধ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *