আজকের দিনেখেলা

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে একপ্রকার বাধ্য বাংলাদেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে কি খেলতে আসবে বাংলাদেশ? তারা যদি না খেলে অপেক্ষা করা আছে বিরাট শাস্তি । বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হবে তাদের ।আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশের ভেন্যু বদল করার অনুরোধ পত্রপাঠ উড়িয়ে দেওয়া হয়। আইসিসি বোর্ডের সভায় ভোটাভুটি হয় বলেই খবর।

সেই ভোটে বাংলাদেশ হার মানে। তাদেরকে আর মাত্র একদিন সময় ধার্য করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি তাদের অবস্থান থেকে সরে আসবে? কারণ ভারতের মাটিতে গিয়ে খেলবে না বলে একপ্রকার হুশিয়ারি দিয়ে রেখেছিল লিটন – মুস্তাফিজুরদের বোর্ড । কিন্তু বর্তমান পরিস্থিতি পুরোপুরি বাংলাদেশের বিপক্ষে । আইসিসির সিদ্ধান্তে যদি বাংলাদেশ সিদ্ধান্ত বদল করে তাহলে তাদের দিক থেকে একপ্রকার হার স্বীকার করা হবে । গতকাল ২১ শে জানুয়ারি বুধবার আইসিসি-র বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে ভোটাভুটি হয়।

কিন্তু সেই ভোটাভুটিতে বাংলাদেশ হারে । তারপর সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে, তাদের পরিবর্তে বিকল্প দলের নাম ঘোষণা করে দেওয়া হবে। এক্ষেত্রে সুযোগ না পাওয়া বাকি দেশগুলির মধ্যে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড।এখন এটাই দেখার কোন সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড? ভারতের মাটিতে গিয়ে তারা বিশ্বকাপ খেলে ? না নিজেদের অবস্থানে অনড় থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে । আর যদি বিশ্বকাপ বয়কট করে বিসিবি ? তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য নেমে আসতে পারে শাস্তির খাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *