আজকের দিনেতিলোত্তমা

পথ দুর্ঘটনা, মৃত ২

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাতে কলকাতায় ফের পথ দুর্ঘটনা । বেপরোয়া পণ্যবাহী গাড়ির ধাক্কা লাগে বাইকে । সংঘর্ষের ফলে বাইক চালকসহ আরোহীর মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে জোকা মেট্রো স্টেশনের নিচে ডায়মন্ড হারবার রোডের ওপর ।

পুলিশ সূত্রে খবর, গতকাল ১৫ ই ফেব্রুয়ারি শিবরাত্রির রাতে ১১ টা নাগাদ বান্ধবীকে সঙ্গে নিয়ে বাইক চালিয়ে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিলেন ওই বাইক চালক অঞ্জন সাধুখা । পিছন থেকে পণ্যবাহী গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান দুজনেই। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পণ্যবাহী গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল । গাড়িটি গতি কমাতে না পেরে বাইকের পিছনে ধাক্কা মারে । আর ঘটনাস্থলে বাইকে থাকার দুজনের মৃত্যু হয় । স্থানীয় ঠাকুরপুকুর থানার পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে । আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয় , তবে ঠাকুরপুকুর থানা ট্রাফিক গার্ড দ্রুত যান চলাচল স্বাভাবিক করে ।

চলতি সপ্তাহে নিউটাউন ইকোপার্ক এর কাছে পথদুর্ঘটনা দেখা গিয়েছিল । চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে তারপরে ডিভাইডারের ধাক্কা মেরে উল্টে গিয়েছিল । ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিলেন গাড়িতে থাকা তিনজন । আবার নদীয়া জেলায় ও মারাত্মক একটি পথদুর্ঘটনা ঘটেছিল। ডাম্পার ও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল পিকআপ ভ্যান চালকের । এরপর গতকাল রাতে জোকা মেট্রোর কাছে এই পথ দুর্ঘটনা ঘটলো। রাজ্যজুড়ে ট্রাফিক পুলিশ এত সচেতন করার পরেও পথ দুর্ঘটনা কমার কোন লক্ষণ নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *