আজকের দিনেতিলোত্তমা

খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএলওরা ইচ্ছা করে পদবীর বানান ভুল করেছেন: শুভেন্দু অধিকারী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এস আই আর ইস্যুতে রাজভবন চত্বরে আজ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইচ্ছাকৃতভাবে ভোটারের নাম ও পদবীতে ভুল করা হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএলওরা এই কান্ড ঘটিয়েছেন অভিযোগ বিরোধী দলনেতার।

পশ্চিমবঙ্গের এস আই আর প্রক্রিয়া চালু হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে । তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেসসহ একাধিক রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে তোর নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে। নির্বাচন কমিশনকে তাদের হাতের পুতুল করে রেখেছে বিজেপি এমনই অভিযোগ তুলেছিল শাসক তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ।
কিন্তু আজ রাজভবন অভিযানে গিয়ে সেই অভিযোগটাই সম্পূর্ণ ঘুরিয়ে শাসকদলের দিকে আঙ্গুল তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন ” একাধিক জেলা শাসক এবং রুট লেভেল অফিসার লক্ষ্য লক্ষ্য নামের ক্ষেত্রে এই ভুল করেছেন যা কোন ভাবেই দুর্ঘটনা জনিত নয় । মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের পরামর্শে গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চালানো হয়েছে ” । এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে সাসপেন্ড করার দাবি জানান শুভেন্দু অধিকারী ।

বিরোধী দলনেতার কেউ বলেন এফ আই আর হয়রানির নামে যে অভিযান হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত । নিজের বক্তব্যের সমর্থনে তিনি প্রমাণ পেশ করারও হুঁশিয়ারি জান তিনি । প্রাক্তন মুখ্য সচিব মনোজ বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর উপস্থিতিতে জেলা শাসকদের সঙ্গে বৈঠক হয়েছিল একাধিক বার।
কসবা কলেজ , আরজি কর কান্ড থেকে শুরু করে একাধিক নিয়োগ দুর্নীতি ধামাচাপা দিতে এই ইস্যু কে সামনে আনা হয়েছে । মানুষের নজর ঘোরানোর জন্য সমস্ত পরিকল্পনা করেছে মমতা সরকার ।

বিরোধী দলনেতার পক্ষ থেকে আজ ২রা ফেব্রুয়ারি মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল । কিন্তু মুখ্য সচিবের দপ্তর থেকে জানানো হয় ৬ ই ফেব্রুয়ারি তারিখে সাক্ষাৎ করার সময় দেওয়া হবে । কিন্তু ওইদিনই রয়েছে বিধানসভার অধিবেশন সেই নিয়ে দ্বিতীয়বার নবান্নতে চিঠি পাঠানো হলেও তার কোন উত্তর আসেনি বলে দাবি বিরোধী দলনেতার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *