আজকের দিনেবাংলার আয়না

খুলে পড়ল তিরঙ্গা, ধরে নিলেন পুলিশ সুপার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আজ ২৬ জানুয়ারি, গোটা দেশ জুড়ে উদযাপিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ক্লাব, স্কুল এবং সরকারি দফতরে অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডেও জেলা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়।

প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলনের সময় ঘটল অপ্রত্যাশিত ঘটনা। জেলাশাসক এবং বিমলা জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে আচমকাই তিরঙ্গা খুলে পড়ে। মাঠ ভর্তি জনতা এই দৃশ্য দেখেন। তবে তিরঙ্গাকে মাটিতে লুটিয়ে পড়তে দেননি পুলিশ সুপার উমেশ গণপথ খন্ড বাহালে। তিনি সঙ্গে সঙ্গে হাত দিয়ে পতাকা ধরে রাখেন।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রতি বছর এই দিনে প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বে থাকে জেলাশাসক ও জেলা পুলিশ। এইবারের ঘটনা তাই নজিরবিহীন।

স্থানীয়রা বলেন, এই ঘটনা মুহূর্তের আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে পুলিশ সুপারের সতর্ক পদক্ষেপের কারণে পতাকা নিরাপদে থাকে এবং অনুষ্ঠান সাধারণভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *