কোচবিহার পৌরসভার নয়া চেয়ারম্যান দিলীপ সাহা
কিউ ইন্কোডিয়া বাংলাঃ- কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা।
উল্লেখ্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও কোচবিহার জেলা নেতৃত্বের এই সিদ্ধান্ত একেবারেই মানতে নারাজ ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার পৌরসভার পৌরবোর্ড এর সিদ্ধান্তে কোচবিহার পৌরসভার অন্তর্বতী চেয়ারম্যান হন কোচবিহার পৌরসভার উপপৌরমাতা আমিনা আহমেদ। অনেক টাল বাহানার পর কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কোচবিহার শহরের পাঁচ নং ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর দিলীপ সাহা।
এদিন কোচবিহার পৌরসভা অফিসে একটি বোর্ড মিটিং হয় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক, উপ পৌরমাতা আমিনা আহমেদ, সহ কোচবিহার পৌরসভার কুড়িটি ওয়ার্ডের কাউন্সিলর । সেখানেই সর্ব সম্মতিক্রমে দিলীপ সাহার নাম পৌরপ্রধান হিসেবে পাশ হয় ।
