কলম্বোতে আজ আজ ভারত-পাকিস্তান মেগা হাইভোল্টেজ ম্যাচ
কিউ ইন্ডিয়া বাংলা :- আজ রবিবার ১৫ই ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বের সবথেকে বেশি চর্চিত আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ । টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী এই দুই দল । বহু নাটকীয়তা বহু জল্পনার পর অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ ।
বিশ্ব ক্রিকেটের এই হাইভোল্টেজ ম্যাচ কে ঘিরে উত্তাপ বাড়ছে গোটা পৃথিবীজুড়ে । সারা পৃথিবীর ক্রিকেট সমর্থকরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন । ম্যাচের দুই দিন আগেই শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছিলেন ঈশান -সূর্য কুমাররা ।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব বলেন শ্রীলংকার মাটিতে আমাদের অনেক দ্বিপাক্ষিক সিরিজ খেলার অভিজ্ঞতা রয়েছে । সেই অভিজ্ঞতা কালকের ম্যাচে কাজে লাগবে । দলের রণকৌশল কি হবে সেটা সাংবাদিক সম্মেলনে বলতে চাননি ভারত অধিনায়ক । তিনি বলেন আমাদের দলে একাধিক তারকা খেলোয়াড় আছে ম্যাচের সময় দেখতে পাবেন কারা খেলবে ।অভিষেক শর্মা কে এই ম্যাচের ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যেতে পারে । চোটের কারণে গত নামিবিয়া ম্যাচে খেলতে পারেননি টি-টোয়েন্টি র্যাকিং এর নম্বর ওয়ান ব্যাটার । গতকালের অনুশীলনে তাকে ব্যাট হাতে গা ঘামাতে দেখা গেছে । এই ম্যাচে তার খেলার সম্ভাবনা বাড়ছে । এই ম্যাচের আগে আলোচনায় যে নামটি সবচেয়ে বড় ভাবে আসছে তিনি পাকিস্তানের ওসমান তারিক । তার বিশেষ ধরনের বোলিং একশন নিয়ে বিশেষ অনুশীলন করেছেন ভারতীয় দলের ব্যাটাররা ।
পাকিস্তান শিবির ও এই ম্যাচ নিয়ে যথেষ্ট প্রস্তুতি সেরেছে । গত সাত দিন ধরে তারা শ্রীলঙ্কায় রয়েছে । পাক অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছেন তারা এই ম্যাচের জন্য সম্পন্ন প্রস্তুত । অভিষেক শর্মার খেলার প্রসঙ্গে সলমান বলেন তারা চান অভিষেক খেলুন । কারণ তারা সেরা দলের বিরুদ্ধেই খেলতে চান ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত মোট আটবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান দুই দল । এই পরিসংখ্যানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের থেকে ভারত অনেকখানি এগিয়ে। ৮ ম্যাচের মধ্যে ৭ টি ম্যাচে জয় পেয়েছে ভারত আর একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান । ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে সক্ষম হয়েছিল পাকিস্তান । ক্রিকেট বিশেষজ্ঞরা আজকের এই ম্যাচে ভারতকেই এগিয়ে রেখেছেন । এবার আজকের এই ম্যাচে দেখার অপেক্ষায় কোন দল জেতে?
