ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলের
কিউ ইন্ডিয়া বাংলা :- যে সূচি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে সেই অনুযায়ী সব ঠিক থাকলে আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে চলতি বছরের ইন্ডিয়ান সুপার লিগ । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স । শুরু হবে বহু প্রতিক্ষিত আই এস এল এর এবারের যাত্রা । কিন্তু সর্বভারতীয় এই টুর্নামেন্ট শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবির সূত্রের খবর অনুশীলন করার মাঝেই হাঁটুতে চোখ রয়েছেন দলের অন্যতম তারকা নরওয়েম মহেশ সিং । চোটের জায়গায় এমআরআই করানো হলে রিপোর্ট আসার পর জানা যায় চোট সেরে উঠতে তার অনেকটাই সময় লাগতে পারে। এবারের আইএসএলের প্রারম্ভিক পর্বের ম্যাচ গুলিতে মহেশের মতো খেলোয়াড় কে পাবে না ইস্টবেঙ্গল ।
আগামী ১৬ই ফেব্রুয়ারি নিজেদের আইএসএল অভিযান শুরু করছে কলকাতার অন্যতম এই প্রধান। নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে তারা । তার আগেই গতকাল মঙ্গলবার ৩ রা ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেছিলেন পিভি বিষ্ণু এবং জয় গুপ্তা । টুর্নামেন্টে দলের কম্বিনেশন কি হবে তা এখনো কোচ অস্কার ব্রুজোর কাছে বড় চিন্তা ।
উল্লেখ্য, লাল হলুদ শিবির আগেই মরক্কোর ফুটবলার হামিদ ও জাপানি ফুটবলার হিরোশিকে ছেড়ে দিয়েছিল । সেই জায়গায় মহেশ সিংয়ের চোট ইস্টবেঙ্গল শিবিরের জন্য একটি বড় দুঃসংবাদ। স্ট্রাইকারের সংখ্যা কম থাকায় দল তৈরিতে কিছুটা বেগ পেতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচিং টিমকে। । লাল হলুদ শিবের সুত্রে এটাও জানা গেছে যে চলতি আইএসএল এর শেষের দিকের ম্যাচগুলোতে দলের হয়ে খেলতে দেখা যেতে পারে মহেশকে।
অনেক বছর ধরে সর্বভারতীয় স্তরে সুপার কাপ জয় ছাড়া ইস্টবেঙ্গলের বড় কোন সাফল্য নেই। এবার এই মরশুমে ট্রফির কত কাছাকাছি পৌঁছাতে পারে লাল হলুদ শিবির সেটাই এখন দেখার
