আরিয়ানের ওয়েব সিরিজের বিরুদ্ধে সমীরের মানহানির মামলা খারিজ দিল্লি কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা:- শাহরুখ পুত্রের ওয়েব সিরিজ ” দ্যা বাডস অফ বলিউড” এর বিরুদ্ধে প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের মামলা খারিজ করলো দিল্লি হাইকোর্ট । আদালতে বড় ধাক্কা খেলেন প্রাক্তন এনসিবি অফিসার।আরিয়ান তার নেটফ্লিক্স সিরিজে অফিসারের অনুকূল চরিত্রের প্রতিস্থাপন করেছেন । এই অভিযোগ তুলে রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমীর ওয়াংখেড়ে । আজ বৃহস্পতিবার ২৯ শে জানুয়ারি মামলার শুনানিতে বিচারপতি বলেছেন এই মামলা গ্রহণ করার এক্তিয়ার আদালতের নেই । সুতরাং এই মামলাটি গ্রহণ করা হবে না , এর কোনো যৌক্তিকতা নেই । তাই এটি রায়দানের জন্য গ্রহণ করা হবে না। সুতরাং সমীর ওয়াংখেড়ের দায়ের করা মামলার থেকে মুক্তি পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান।
গত ৮ অক্টোবর দিল্লি হাইকোর্ট সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলায় নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কে নোটিশ দিয়েছিল । গত বছর ” দ্যা বাডস অফ বলিউড” ওয়েব সিরিজের মাধ্যমে পরিচালনায় ডেবিউ করেছিলেন কিং খানের পুত্র আরিয়ান। সেখানে একজন চরিত্রকে দুর্নীতিবাজ এনসিবি অফিসার সাজানো হয়েছে । এবং এটা নিয়ে সমীর ওয়াংখেড়ে মামলা দায়ের করেন । এবং সেই মামলাই আজ খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
অবশ্য আরিয়ান – সমীর ওয়াংখেড়ে সংঘাত নতুন নয়, বিগত ২০২১ সালে বিলাসবহুল ক্রুজ পার্টিতে মাদক সেবনের অভিযোগে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন সমীর । যদিও পরবর্তী কালে উপযুক্ত প্রমাণের অভাবে সেই মামলা বাতিল হয়ে যায় ।
