অবশেষে জেল মুক্তি হল রাজপাল যাদবের
কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে জেল মুক্তি ঘটলো বলিউড অভিনেতা রাজপাল যাদবের । চেক বাউন্স মামলায় দেড় কোটি টাকা জমা দিয়ে জামিন পেলেন এই অভিনেতা। ন’কোটি টাকার চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হল বলিউডের এই স্বনামধন্য কমেডি অভিনেতা কে । দিল্লি হাইকোর্টে আজ এই মামলার শুনানি ছিল, কোর্টের পক্ষ থেকে শর্ত দেওয়া হয় দুপুর ৩ টার মধ্যে ডিমান্ড ড্রাফটে দেড় কোটি টাকা জমা দিতে পারলে তবেই জামিন পাবেন রাজপাল। সেই শর্ত রাখায় জামিনে মুক্তি দেওয়া হলো এই অভিনেতাকে ।
রাজপাল যাদবের আইনজীবীর সূত্র জানা গিয়েছে, অভিযোগকারীর কাছে দেড় কোটি টাকা পরিশোধ করার পর আদালত থেকে সাময়িক স্বস্তি মিলেছে এই অভিনেতার । আগামী ১৮ ই মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই জামিন কার্যকর থাকবে। ফলে সাময়িক স্বস্তির মধ্যে রাজপাল যাদব ।
এই মামলাটি দীর্ঘদিনের পুরানো । ২০১০ সালের রাজপালের প্রযোজনায় “আতা পাতা লাপাতা” ছবিটি নির্মাণের সময় পাঁচ কোটি টাকার মতো ঋণ করেছিলেন রাজপাল। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় সেই ঋণ বেড়ে দাঁড়ায় নয় কোটিতে । আড়াই কোটি টাকা পরিশোধও করেছিলেন অভিনেতা । বাকি টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করতে পারায় ঋণ প্রদানকারী সংস্থা আদালতের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে গত ২৫ ফেব্রুয়ারি তিহার জেলে আত্মসমর্পণ করতে হয় অভিনেতাকে । আর এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ আজ দিল্লি হাইকোর্ট শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেয় অভিনেতা রাজপাল যাদব কে।
তিহার জেলে আত্মসমর্পণ করার আগে আক্ষেপ করে রাজপাল বলেছিলেন ইন্ডাস্ট্রিতে তার কোন বন্ধু নেই। কিন্তু তারপর ইন্ডাস্ট্রি একাধিক নামী ব্যক্তিত্ব তার পাশে দাঁড়িয়েছেন বলে খবর। সোনু সুদ তার নতুন ছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলেন । এছাড়া অজয় দেবগন, বরুণ ধাওয়ান , ডেভিড ধাওয়ান ব্যক্তিগতভাবে নাকি সাহায্যের হাত বাড়িয়েছেন এমনটাও খবর পাওয়া যাচ্ছে । রাজনৈতিক মহল থেকেও সমর্থন পেয়েছেন রাজপাল । সেই তালিকায় আছেন তেজ প্রতাপ যাদবের মতো নেতা ।
রাজপাল যাদব বলিউডের একজন নামি কমেডি অভিনেতা। একাধিক হিট ছবিতে তার কমেডি বিশ্বের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করেছেন তিনি।
