কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীকে শ্লীলতাহানি , পাকড়াও অভিযুক্ত
কিউ ইন্ডিয়া বাংলা:- রাতের কলকাতায় এক তরুণীকে গাড়িতে তুলে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। এমনকী গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় বছর ১৮ এর এক তরুণকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। শনিবার ২১ শে ফেব্রুয়ারি রাতে বেহালায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বেহালা চৌরাস্তা থেকে এক তরুণীকে জোর করে গাড়িতে চলে অভিযুক্ত । এরপর চলন্ত গাড়িতেই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । এবং গাড়ির গতি কিছুটা কমিয়ে গেট খুলে তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে ডায়মন্ড হারবার রোডের কাছে পার্ক করা অবস্থায় পুলিশ পাকড়াও করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত অর্ণব সাউকে । রবিবার নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ও মহিলার বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান প্রেমে বাধা পেয়ে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে । এক সূত্র থেকে জানা যাচ্ছে কুড়ি বছর বয়সী ওই তরুণীর সঙ্গে সমাজ মাধ্যমে ছোট ওই তরুণের পরিচয় হয়। আলাপ হওয়ার কিছুদিন পরেই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত অর্ণব । ওই তরুণী তা প্রত্যাখ্যান করায় অভিযুক্ত অর্ণবের মনে সেটা নিয়ে ক্ষোভ তৈরি হয় । এই ঘটনার মীমাংসা করতেই দুজন দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা যাচ্ছে। আর সেখানেই ঘটে এই বিপত্তি । অভিযুক্ত অর্ণব সাউ চলন্ত গাড়িতে তাকে মারধর ও শ্লীলতাহানি করার পর তাকে গাড়ি থেকে ফেলে দেয় । ওই সময় রাস্তায় টহল দেওয়া এক ট্রাফিক সার্জেন্ট তরুণীকে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখে তার কাছে ঘটনার বিষয় জানতে চান এবং পরবর্তীতে বেহালা থানায় নিয়ে যান । এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পাকড়াও করে ওই অভিযুক্তকে।
খাস কলকাতা শহরে এই ঘটনা আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। আরজি কর হাসপাতালের ঘটনা এখনো মানুষের মনে তাজা । সেই আবহাওয়ার মধ্যেই আবারো কলকাতা শহরে এই কাণ্ড ঘটে গেল।
