পিছিয়ে গেল যশের নতুন ছবি ” টক্সিক”
কিউ ইন্ডিয়া বাংলা : – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের প্রভাব পড়ল ভারতীয় চলচ্চিত্রে। বহু প্রতীক্ষিত দক্ষিণী সুপারস্টার যশের নতুন ছবি ” টক্সিক” এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল। ছবিটি আগামী ১৯শে মার্চ মুক্তির কথা ছিল । কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ছবির নির্মাতারা আগামী ৪ই জুন ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করেছে। আজ বুধবার ৪ঠা মার্চ ছবির নির্মাতারা এই বিবৃতি প্রকাশ্যে এনেছেন ।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া পোস্টে ছবির নির্মাতারা জানিয়েছেন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ছবিটির মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হলো। আগামী জুন মাসের ৪ তারিখে ” টক্সিক” সিনেমাটি সমগ্র বিশ্বজুড়ে মুক্তি পাবে। প্রসঙ্গত “টক্সিক, আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস” এমন একটি চলচ্চিত্র যা সমগ্র বিশ্বের দর্শক পছন্দ করবে। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে ছবিটি মুক্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সেই কারণেই দর্শকদের স্বার্থে ছবিটির নির্মাতারা ছবি রিলিজের সময়সূচী পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই কেজিএফ খ্যাত অভিনেতা যশের সঙ্গে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি অভিনীত এই ছবিটির কয়েকটি টিজার সোশ্যাল মিডিয়ায় রিলিজ করেছে। সেখানে দক্ষিণী এই সুপারস্টার নায়ক কে আলাদা অবতারে দেখা যাচ্ছে। যা দেখে যশের অনুরাগীরা সবই মুক্তির জন্য আর অপেক্ষা করতে পারছেন না । এছাড়া ছবির বেশ কয়েকটি পোস্টারও রিলিজ হয়েছে। সেখানে অভিনেতা যশের সঙ্গে কিয়ারা আদবানির ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল রীতিমতো।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরান সংঘাতের আবহে এই বিপুল বাজেটের ছবি মুক্তির তারিখ ১৯শে মার্চের বদলে ৪ই জুন করা হলো । ফলে রণবীর সিংয়ের ছবি ” ধুরন্ধর ২” এর সঙ্গে সংঘর্ষের আর সম্ভাবনা নেই।
