আজকের দিনেবিশ্বভারত

রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ছাড় দিল আমেরিকা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে কার্যত স্তব্ধ হরমুজ প্রণালী। এ কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ১৫ শতাংশ দাম বেড়েছে । এবার এই আবহে রাশিয়া থেকে ভারতকে ৩০ দিনের তেল আমদানির ছাড় দিল আমেরিকা । তবে তা শর্তসাপেক্ষে ।

সূত্রের খবর, আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন এই ছাড়ে রাশিয়ার কোন তাৎপর্যপূর্ণ আর্থিক লাভ হবে না । কারণ এটি শুধুমাত্র সমুদ্রে আটকে থাকা তেল লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছাড় প্রযোজ্য হবে ৫ই মার্চের আগে জাহাজে লোড করা রাশিয়ান পণ্য এর ক্ষেত্রে । জানা গিয়েছিল গত সপ্তাহে এশিয়ার জল পথে রাশিয়ার ৯৫ লক্ষ ব্যারেল তেল রয়েছে বলে জানা গিয়েছিল। ভারত অনুমতি দিলে এই তেল ভারতে দিতে রাজি পুতিনের দেশ । এবার এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই ছাড়পত্র দিল । যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।

মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ক্রমশ বাড়ছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যার জেরে গোটা বিশ্বের অর্থনীতিতে এক আশঙ্কা দেখা দিয়েছে । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৮৪ ডলার , যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে । জানা যাচ্ছে হরমুজ প্রণালীর দুদিকে প্রায় ১০০০ ট্যাঙ্কার দাঁড়িয়ে । যার মূল্য প্রায় ২৫ বিলিয়ন ডলার । এই পরিস্থিতি চলতে থাকলে তেল সরবরাহকারী দেশগুলি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে এমনকি ভারতে এর প্রভাব আটকানো যাবে না । ভারত তার প্রয়োজনের ৮৮ শতাংশ তে আমদানি করে যার মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ আসে হরমুজ প্রণালী দিয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *