আজকের দিনেভাগ্য লিখন

আজকের রাশিফল…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ‘আজকের দিনটি কেমন যাবে? গ্রহ-নক্ষত্রের অবস্থান কী ইঙ্গিত দিচ্ছে আপনার ভাগ্যে? কর্মক্ষেত্র, অর্থভাগ্য, প্রেম, পরিবার কিংবা স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ না অশুভ সেই সব কিছুরই ইঙ্গিত লুকিয়ে আছে রাশিচক্রে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি রাশির উপর গ্রহের প্রভাব আলাদা। তাই দিনের শুরুতেই জেনে নিন আপনার রাশিফল কীভাবে পরিকল্পনা করবেন দিনটি, কোন বিষয়ে সতর্ক থাকবেন আর কোথায় মিলতে পারে সাফল্যের হাসি। চলুন দেখে নেওয়া যাক আজকের দৈনিক রাশিফল।

মেষ রাশি :- প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের কোনও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে।

বৃষ রাশি :- অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ। মাত্রাছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে।

মিথুন রাশি:- ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিবাদে মাথা ঠান্ডা রাখতে হবে।

কর্কট রাশি :- কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে।

সিংহ রাশি :- দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন।

কন্যা রাশি :- বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। দাঁতের ব্যথা বাড়তে পারে।

তুলা রাশি :- রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। দুপুরের পরে দিনটি ভাল কাটলেও মানসিক চাপ থাকবে।

বৃশ্চিক রাশি :- সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে।

মকর রাশি :- কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন

কুম্ভ রাশি :- আইনি সমস্যা থেকে মুক্তিলাভ। নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন।

মীন রাশি :- প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

মহাকাশে গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব সরাসরি প্রতিটি মানুষের উপর এসে পড়ে। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশিতে নিজের চলন বদলাচ্ছে বুধ। সোজা পথের বদলে শুরু হচ্ছে বুধের বিপরীতমুখী যাত্রা বা ‘বক্রী’ দশা। আগামী ২১ মার্চ পর্যন্ত এই অবস্থানেই থাকবে গ্রহটি।

আবার উল্লেখযোগ্যভাবে বলা যায় জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক গ্রহ বলা হয়। বুধ যখন উলটো পথে হাঁটে, তখন সিদ্ধান্ত গ্রহণে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য আগামী কয়েক সপ্তাহ বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন না করলে সমস্যায় পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

কর্কট রাশি: এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। কেরিয়ারে আচমকা উত্থান-পতন আসতে পারে। সামান্য ভুলেও বড় মাশুল গুনতে হতে পারে। পড়ুয়ারা মনোযোগের অভাবে ভুগতে পারেন। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। শরীরের প্রতি অবহেলা বিপদ ডেকে আনবে।

কন্যা রাশি: বুধের এই চলন আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। বদলি বা কর্মক্ষেত্রে দায়িত্ব বদলের যোগ রয়েছে। কাজে বাধা আসতে পারে বারবার। ধৈর্য না হারালে পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন, তাদের পথে বাধা আসতে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

মকর রাশি: কথার ভুলে সম্পর্ক নষ্ট হতে পারে। কথা বলার সময় শব্দ চয়নে সাবধান হোন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না। কান বা গলার সমস্যায় ভুগতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

মীন রাশি: এই সময়ে বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়। তাড়াহুড়ো করে টাকা লাগালে ক্ষতির সম্ভাবনা প্রবল। রাস্তায় চলাফেরা বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন। পদোন্নতি বা কাঙ্ক্ষিত কাজে দেরি হওয়ায় মানসিক উদ্বেগ বাড়তে পারে।

বুধের অশুভ প্রভাব কাটাতে গণেশের আরাধনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরুকে সবুজ ঘাস খাওয়ালে সুফল মিলতে পারে। এছাড়া নিয়মিত বুধের মন্ত্র জপ করলে মানসিক শান্তি বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *